অক্ষয় তৃতীয়ায় ফুটবল ময়দানে ঐতিহ্যের ছোঁয়া! সেকপুরায় SB XI-র বার পুজোতে নতুন মরসুমের সূচনা!
অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে বাংলার ফুটবল সংস্কৃতিতে আজও অটুট এক প্রাচীন রীতি—বার পুজো বা গোলপোস্ট পুজো। নতুন মরসুম শুরুর আগে সাফল্যের কামনা এবং খেলোয়াড়দের চোটমুক্ত রাখার আশায় গোলপোস্টের বার-এ সিঁদুর দিয়ে এই বিশেষ পুজো করা হয়, যা বহু বছর ধরে স্থানীয় ক্রীড়া সংস্কৃতির অংশ হয়ে রয়েছে।এই শুভক্ষণে সেকপুরা বড় গির্জার মাঠে SB XI মেদিনীপুরের উদ্যোগে পালিত হল বার পুজো উৎসব। খেলোয়াড়, ক্লাব কর্তারা এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নতুন মরসুমের সূচনা করা হয়।বিশ
নিজস্ব সংবাদদাতা : অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে বাংলার ফুটবল সংস্কৃতিতে আজও অটুট এক প্রাচীন রীতি—বার পুজো বা গোলপোস্ট পুজো। নতুন মরসুম শুরুর আগে সাফল্যের কামনা এবং খেলোয়াড়দের চোটমুক্ত রাখার আশায় গোলপোস্টের বার-এ সিঁদুর দিয়ে এই বিশেষ পুজো করা হয়, যা বহু বছর ধরে স্থানীয় ক্রীড়া সংস্কৃতির অংশ হয়ে রয়েছে।এই শুভক্ষণে সেকপুরা বড় গির্জার মাঠে SB XI মেদিনীপুরের উদ্যোগে পালিত হল বার পুজো উৎসব। খেলোয়াড়, ক্লাব কর্তারা এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নতুন মরসুমের সূচনা করা হয়।বিশ্বাস ও খেলাধুলার এই মেলবন্ধন শুধু ঐতিহ্যকেই জীবিত রাখে না, বরং দলগত ঐক্য ও আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে—এমনটাই মনে করছেন আয়োজকেরা। নতুন মরসুমে সাফল্যের লক্ষ্যে মাঠে নামার আগে এই বার পুজো যেন এক শুভ সূচনার বার্তা বহন করল।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব
খেলা
আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ
খেলা
বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7
ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে