কেশপুরে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভীক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান!
সকলের পূর্ণ সহযোগিতায় কেশপুর ব্লকের কেশপুর চক্রের অন্তর্গত শাঁকপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নিখিল বঙ্গ মেধা অন্বেষণ অভীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন এবিপিটি-এর কেশপুর জোনাল সম্পাদক অমিত কুমার,ঝেঁতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ণ প্রসাদ চৌধুরী,শাঁকপুর বরখনিয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক বিষ্ণুপদ দে, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব স্নেহাশিস চৌধুরী, আনন্দমোহন মন্ডল,স
নিজস্ব সংবাদদাতা : সকলের পূর্ণ সহযোগিতায় কেশপুর ব্লকের কেশপুর চক্রের অন্তর্গত শাঁকপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নিখিল বঙ্গ মেধা অন্বেষণ অভীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন এবিপিটি-এর কেশপুর জোনাল সম্পাদক অমিত কুমার,ঝেঁতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ণ প্রসাদ চৌধুরী,শাঁকপুর বরখনিয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক বিষ্ণুপদ দে, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব স্নেহাশিস চৌধুরী, আনন্দমোহন মন্ডল,সেখ মহিদুল ইসলাম, জয়ন্ত কুমার মন্ডল,সুজিত কুমার দলবেরা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

উপস্থিত ছিলেন ২৬ টি বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকগন। মোট ৬০ জন ছাত্র -ছাত্রী কে ভালো ফল করার জন্য পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সেখ মহিদুল ইসলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন জয়ন্ত কুমার মণ্ডল ।

উল্লেখ্য নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে গোটা রাজ্য জুড়ে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল নিখিল বঙ্গ মেধা অন্বেষণ অভীক্ষা।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
রাজ্যকে প্রযুক্তিগত সহায়তায় পাশে থাকবে আইআইটি খড়্গপুর, স্বাস্থ্য-কৃষি-শিল্পে যৌথ উদ্যোগের ইঙ্গিত!
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর টাউন মুসলিম কমিটির নির্বাচন, 11 জন বিজয়ী; সমাজ উন্নয়নে একাধিক পরিকল্পনা নবনির্বাচিত সদস্যদের!
পশ্চিম মেদিনীপুর