Skip to content

রোডশোর আগে ঠনঠনিয়া কালীবাড়িতে মোদীর পূজা—নিয়ম মেনে আচার পালন ঘিরে চর্চা!

নিজস্ব সংবাদদাতা : কলকাতায় রোডশোর আগে উত্তর শহরের প্রাচীন ঠনঠনিয়া কালীবাড়ি-তে পূজা দিলেন নরেন্দ্র মোদী। জোড়াসাঁকোয় নির্বাচনী প্রচারে এসে তিনি মন্দিরে পুষ্পাঞ্জলি অর্পণ, আরতি এবং চরণামৃত গ্রহণ করেন।মন্দির সূত্রে জানা যায়, তিনি পূজারির নির্দেশ মেনেই সমস্ত আচার সম্পন্ন করেন। গর্ভগৃহে প্রবেশ না করে বাইরে থেকেই নিয়ম মেনে পূজা দেন এবং মন্দিরের রীতি-নীতি অনুসরণ করেন। পরে নিকটবর্তী শিবমন্দিরেও পূজারির পরামর্শ অনুযায়ী পূজা সম্পন্ন করেন তিনি।এই সময় মন্দিরে জবা, রজনীগন্ধা, পদ্ম ও আকন্দ ফুলের মালা নিয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। স্থানীয় এক ফুল বিক্রেতার কাছ থেকে ফুল কিনে তার মূল্য বাবদ ৩০০ টাকা প্রদান করেন বলেও জানা গিয়েছে।রবিবার রাজ্যে সফরে এসে তিনি উত্তর ২৪ পরগনা ও হুগলিতে একাধিক জনসভা করার পর কলকাতায় পৌঁছন। বিকেলে উত্তর কলকাতায় তাঁর রোডশো রয়েছে, যা ঘিরে শহরে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

Latest