Skip to content

মেদিনীপুরে জয়ের পরই উত্তপ্ত রাজনীতি! তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগে কাঠগড়ায় বিজেপি!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরে নির্বাচনী ফল প্রকাশের পরই রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠল। বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের জয়ের পরপরই তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় দখলের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।স্থানীয় সূত্রে খবর, জয়ের উল্লাসে মেতে ওঠা বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ তৃণমূল কংগ্রেসের জেলা অফিসে প্রবেশ করে সেটি দখল করে নেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-এর কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে এবং সেটিও দখলের চেষ্টা হয়েছে বলে দাবি উঠেছে।এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা চরমে পৌঁছায়।

পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তা জোরদার করতে প্রশাসন কড়া নজরদারি শুরু করেছে।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দলের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে এই দখলদারি চালানো হয়েছে এবং গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার চেষ্টা চলছে।অন্যদিকে বিজেপি নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।মেদিনীপুরের এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা, আর সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তার পরিবেশ। পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

Latest