মেদিনীপুর 29° ☀️ · AQI 76 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

চেষ্টা-সাধনার অপর নাম সফলতা,অন্যতম উদাহরণ মালদার অভিজিতের!

চেষ্টা-সাধনার অপর নাম সফলতা। যার অন্যতম উদাহরণ অল ইন্ডিয়া জেইই-তে ১৯১০ র‍্যাংক (এসসি) করা মালদার অভিজিৎ রায় ৷ এবার সে আইআইটি খড়গপুরে কাউন্সেলিংয়ে সুযোগ পেয়েছে ৷ মালাদার অভিজিৎ-এর লড়াই শুরু হয়েছিল ১৫ বছর আগে ৷ খড়গপুর আইআইটি-তে পড়ার সুযোগ আজ যেন তাঁর সমস্ত কষ্ট মুছে দিয়েছে ৷ মালদার ইংরেজবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গ্রিনপার্ক এলাকার বাসিন্দা অভিজিৎ ৷ বাবা মদন রায় ১৫ বছর আগে পরিবারকে ছেড়ে চলে গিয়েছেন ৷ ছোট বোনের জন্ম দেওয়ার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মা ৷ দাদু

চেষ্টা-সাধনার অপর নাম সফলতা,অন্যতম উদাহরণ মালদার অভিজিতের! মালদার অভিজিৎ রায়

নিজস্ব সংবাদদাতা : চেষ্টা-সাধনার অপর নাম সফলতা। যার অন্যতম উদাহরণ অল ইন্ডিয়া জেইই-তে ১৯১০ র‍্যাংক (এসসি) করা মালদার অভিজিৎ রায় ৷ এবার সে আইআইটি খড়গপুরে কাউন্সেলিংয়ে সুযোগ পেয়েছে ৷ মালাদার অভিজিৎ-এর লড়াই শুরু হয়েছিল ১৫ বছর আগে ৷ খড়গপুর আইআইটি-তে পড়ার সুযোগ আজ যেন তাঁর সমস্ত কষ্ট মুছে দিয়েছে ৷ মালদার ইংরেজবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গ্রিনপার্ক এলাকার বাসিন্দা অভিজিৎ ৷ বাবা মদন রায় ১৫ বছর আগে পরিবারকে ছেড়ে চলে গিয়েছেন ৷ ছোট বোনের জন্ম দেওয়ার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মা ৷ দাদু রতন হালদার টোটো চালিয়ে নাতি-নাতনিকে বড় করার দায়িত্ব নিয়েছেন ৷ মালদা টাউন হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিকের পর অল ইন্ডিয়া জেইই-র প্রস্তুতি শুরু করেছিলেন অভিজিৎ৷তাঁর রোজগারের পরিবারে নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা। দাদুর কাছে থেকে ছোটবেলা থেকেই পড়াশোনায় মনযোগী হয় ওঠে সে। মা-দাদুর দুর্দশা কাটাতে অনেক বড় হওয়ার স্বপ্ন তাঁর চোখে। মনের জেদ আর অধ্যাবসায়ের উপর ভর করেই ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় দারুণ সাফল্য আনল অভিজিৎ। এবার দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান খড়্গপুর আইআইটিতে পড়ার সুযোগ পেতে চলেছনে তিনি।

সম্পর্কিত খবর

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা! মালদা

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমা

সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ মালদা

সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ

নদীর উপর তৈরি হয়েছে পাকা সেতু। কিন্তু সেতুর দু’প্রান্তে সংযোগকারী রাস্তা না থাকায় প্রায় দেড় দশক ধরে সেটি কার্যত অকেজো। মালদহের রতুয়া-১ ব্লকের বারোমাসিয়া নদীর ঠুঁটিয়া ঘাটের এই সেতু নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে সেতুটির নির্মাণ শুরু হয় এবং ২০১২ সালের মধ্যে কাজ শেষ হয়। কিন্তু তারপর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেতু দিয়ে যান চলাচল শুরু হয়নি। দু’প্রান্তে রাস্তা তৈরির অভাবই মূল

পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল পূর্ব মেদিনীপুর

পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল

পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড