ভোট বয়কটের পথে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ইয়াসিন পাঠান!
গণতান্ত্রিক দেশের ভোটাধিকার নিয়েই এবার ক্ষোভে ফুঁসছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ইয়াসিন পাঠান। হিন্দু মন্দিরের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে যিনি একসময় সবার নজর কেড়েছিলেন, সেই ইয়াসিনই এবার ভোট বয়কটের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, আসন্ন নির্বাচনের আগে প্রকাশিত ভোটার তালিকায় ইয়াসিন পাঠানের ছেলে-মেয়ের নাম নেই। অথচ, তাঁর দাবি—২০০২ সাল থেকেই তিনি এবং তাঁর স্ত্রী নিয়মিত ভোট দিয়ে আসছেন। এমনকি, তাঁর ছেলে-মেয়েরাও একাধিকবার ভোটাধিকার প্রয়োগ করেছেন। হঠাৎ করেই তাঁদের নাম
নিজস্ব সংবাদদাতা: গণতান্ত্রিক দেশের ভোটাধিকার নিয়েই এবার ক্ষোভে ফুঁসছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ইয়াসিন পাঠান। হিন্দু মন্দিরের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে যিনি একসময় সবার নজর কেড়েছিলেন, সেই ইয়াসিনই এবার ভোট বয়কটের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, আসন্ন নির্বাচনের আগে প্রকাশিত ভোটার তালিকায় ইয়াসিন পাঠানের ছেলে-মেয়ের নাম নেই। অথচ, তাঁর দাবি—২০০২ সাল থেকেই তিনি এবং তাঁর স্ত্রী নিয়মিত ভোট দিয়ে আসছেন। এমনকি, তাঁর ছেলে-মেয়েরাও একাধিকবার ভোটাধিকার প্রয়োগ করেছেন। হঠাৎ করেই তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়ায় চরম উদ্বেগে পড়েছেন তিনি। ইয়াসিন পাঠান স্পষ্ট ভাষায় বলেন, “২০০২-এর ভোটার তালিকায় আমার নাম রয়েছে, আমার স্ত্রীর নামও আছে। আমার ছেলে-মেয়েরাও কয়েকবার ভোট দিয়েছে। তাহলে হঠাৎ কেন তাদের নাম নেই? রাষ্ট্রপতি আমাকে পুরস্কার দিয়েছেন, কিন্তু আমার পরিবারের ছেলে-মেয়ে ভোটার নয়—এটা মেনে নেওয়া যায় না।”

তিনি আরও জানান, এমন পরিস্থিতিতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতেও তাঁর আপত্তি রয়েছে। তাঁর কথায়, “আমার ছেলে-মেয়ে ভোট দিতে পারবে না, আর আমি ভোট দেব—এটা কোনও গণতান্ত্রিক ব্যবস্থায় মানা যায় না। তাই আমি ভোট দেব না।” এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনিক গাফিলতি নাকি অন্য কোনও কারণ—তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে ভোটের মুখে এমন ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই বড় প্রশ্ন তুলে দিল বলেই মনে করছেন অনেকেই।
সম্পর্কিত খবর
কবিতা
আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’
বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা লেখিকা স্বাগতা পাণ্ডে-এর আরও একটি বই প্রকাশিত হলো। বই টি র নাম "বাচিক"। বইটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির সিলেবাস এর উপর লেখা ও সংকলন করা। এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি বেরিয়েছে এই বছর অর্থাৎ ২০২৬ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বইটি প্রকাশনা করেছে লালমাটি পাবলিকেশন (কলেজ স্ট্রিট। কলকাতা)। এক সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এই গ্রন্থটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তি বিভাগের পাঠ্যক্রম অনুসারে রচিত ও সংকলিত
ধারাবাহিক
প্রয়াত মঞ্চ ও পর্দার বর্ষীয়ান অভিনেতা ও নাট্যনির্দেশক তমাল রায়চৌধুরী
মঞ্চ ও পর্দার পরিচিত অভিনেতা এবং নাট্যনির্দেশক তমাল রায়চৌধুরীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক মহলে। সোমবার ভোর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে ঘুমের মধ্যেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আশির উপরে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি হৃদ্রোগজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর শরীরে পেসমেকারও বসানো হয়েছিল। অসুস্থতা এবং বয়সজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অভিনয় জগত থেকে দূরে ছিলেন তিনি। মঞ্চনাটক ও টেলিভিশনের জগতে তমাল
পশ্চিমবঙ্গ
বাংলা সাহিত্যের জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়!
প্রয়াত হলেন কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়। বাংলা কথাসাহিত্যের একটি জনপ্রিয় ধারার নাম প্রফুল্ল রায়। তাঁর শ্রেষ্ঠ রচনা গুলির মধ্যে ‘কেয়া পাতার নৌকো’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’ সকল সাহিত্য পিপাসুদের মনে আজীবন ছাপ রেখে যাবে। সাহিত্য সমাজ হারাল তাদের অভিভাবক কে। ৯০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন কথা সাহিত্যিক প্রফুল্ল রায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বিশিষ্ট বাঙালি সাহিত্যিক প্রয়াত হয়েছেন। উল্লেখ্য,১৯৩৪ সালের