অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

প্রয়াত মঞ্চ ও পর্দার বর্ষীয়ান অভিনেতা ও নাট্যনির্দেশক তমাল রায়চৌধুরী

মঞ্চ ও পর্দার পরিচিত অভিনেতা এবং নাট্যনির্দেশক তমাল রায়চৌধুরীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক মহলে। সোমবার ভোর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে ঘুমের মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আশির উপরে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর শরীরে পেসমেকারও বসানো হয়েছিল। অসুস্থতা এবং বয়সজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অভিনয় জগত থেকে দূরে ছিলেন তিনি। মঞ্চনাটক ও টেলিভিশনের জগতে তমাল

প্রয়াত মঞ্চ ও পর্দার বর্ষীয়ান অভিনেতা ও নাট্যনির্দেশক তমাল রায়চৌধুরী অভিনেতা তমাল রায়চৌধুরী |

নিজস্ব সংবাদদাতা: মঞ্চ ও পর্দার পরিচিত অভিনেতা এবং নাট্যনির্দেশক তমাল রায়চৌধুরীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক মহলে। সোমবার ভোর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে ঘুমের মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আশির উপরে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর শরীরে পেসমেকারও বসানো হয়েছিল। অসুস্থতা এবং বয়সজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অভিনয় জগত থেকে দূরে ছিলেন তিনি।


মঞ্চনাটক ও টেলিভিশনের জগতে তমাল রায়চৌধুরীর অবদান স্মরণীয়। অভিনয়ের পাশাপাশি তিনি বহু নাটকের সফল নির্দেশনাও করেছেন। তাঁর অভিনয় ও নির্দেশনায় দর্শকদের মনে বিশেষ ছাপ রেখে গিয়েছেন তিনি। তাঁর প্রয়াণে নাট্যজগতের শিল্পী ও সংস্কৃতি মহলের বহু বিশিষ্ট ব্যক্তি গভীর শোকপ্রকাশ করেছেন। শিল্পীমহলের মতে, তাঁর মৃত্যুতে বাংলা নাট্যমঞ্চ এক অভিজ্ঞ ও প্রতিভাবান শিল্পীকে হারাল। পরিবার, সহকর্মী এবং অসংখ্য গুণমুগ্ধ দর্শককে শোকাহত রেখে তিনি চিরবিদায় নিলেন।

সম্পর্কিত খবর

আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’ কবিতা

আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’

বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা লেখিকা স্বাগতা পাণ্ডে-এর আরও একটি বই প্রকাশিত হলো। বই টি র নাম "বাচিক"। বইটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির সিলেবাস এর উপর লেখা ও সংকলন করা। এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি বেরিয়েছে এই বছর অর্থাৎ ২০২৬ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বইটি প্রকাশনা করেছে লালমাটি পাবলিকেশন (কলেজ স্ট্রিট। কলকাতা)। এক সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এই গ্রন্থটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তি বিভাগের পাঠ্যক্রম অনুসারে রচিত ও সংকলিত

ভোট বয়কটের পথে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ইয়াসিন পাঠান! ধারাবাহিক

ভোট বয়কটের পথে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ইয়াসিন পাঠান!

গণতান্ত্রিক দেশের ভোটাধিকার নিয়েই এবার ক্ষোভে ফুঁসছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ইয়াসিন পাঠান। হিন্দু মন্দিরের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে যিনি একসময় সবার নজর কেড়েছিলেন, সেই ইয়াসিনই এবার ভোট বয়কটের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, আসন্ন নির্বাচনের আগে প্রকাশিত ভোটার তালিকায় ইয়াসিন পাঠানের ছেলে-মেয়ের নাম নেই। অথচ, তাঁর দাবি—২০০২ সাল থেকেই তিনি এবং তাঁর স্ত্রী নিয়মিত ভোট দিয়ে আসছেন। এমনকি, তাঁর ছেলে-মেয়েরাও একাধিকবার ভোটাধিকার প্রয়োগ করেছেন। হঠাৎ করেই তাঁদের নাম

বাংলা সাহিত্যের জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়! পশ্চিমবঙ্গ

বাংলা সাহিত্যের জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়!

প্রয়াত হলেন কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়। বাংলা কথাসাহিত্যের একটি জনপ্রিয় ধারার নাম প্রফুল্ল রায়। তাঁর শ্রেষ্ঠ রচনা গুলির মধ্যে ‘কেয়া পাতার নৌকো’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’ সকল সাহিত্য পিপাসুদের মনে আজীবন ছাপ রেখে যাবে। সাহিত্য সমাজ হারাল তাদের অভিভাবক কে। ৯০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন কথা সাহিত্যিক প্রফুল্ল রায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বিশিষ্ট বাঙালি সাহিত্যিক প্রয়াত হয়েছেন। উল্লেখ্য,১৯৩৪ সালের