Skip to content

চন্দ্রকোনা-ঘাটালে গেরুয়া সাফল্য! জয়ের পর শান্তির বার্তা বিজেপি নেতাদের!

সুমন মন্ডল : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ও ঘাটাল বিধানসভা কেন্দ্রে বিজেপির উল্লেখযোগ্য সাফল্য রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। চন্দ্রকোনা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই(৩৩৪৮১)জয়ী হয়েছেন, পাশাপাশি ঘাটাল কেন্দ্র থেকেও বিজেপির প্রার্থী শীতল কপাট (৩৭৬৫৭)জয় ছিনিয়ে নিয়েছেন। দাসপুর বিধানসভার বিজয়ী প্রার্থী তপন কুমার দত্ত(৩২১৩৪) জয় ছিনিয়ে নিয়েছেন।

দাসপুর বিধানসভার বিজয়ী প্রার্থী তপন কুমার দত্ত

এই জোড়া জয়ের ফলে এলাকায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবের ভারসাম্যে এই ফলাফল নতুন মাত্রা যোগ করেছে।জয়ের পর নবনির্বাচিতদের পক্ষ থেকে শান্তি ও সংযমের বার্তাও উঠে এসেছে স্পষ্টভাবে।

চন্দ্রকোনা বিধানসভার জয়ী বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই

সুকান্ত দোলুই বলেন, “হিংসা থেকে দূরে থাকতে হবে। বিজেপি পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নের জন্য কাজ করবে।” তাঁর এই মন্তব্যে উত্তপ্ত রাজনৈতিক আবহে পরিস্থিতি শান্ত রাখার বার্তা দেওয়ার চেষ্টা স্পষ্ট।উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উত্তেজনার খবর সামনে এসেছিল।

ঘাটাল বিধানসভার বিজেপি জয়ী প্রার্থী শীতল কপাট

সেই প্রেক্ষাপটে নবনির্বাচিত বিধায়কদের এই সংযত অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।দলীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় স্তরে যাতে কোনও ধরনের অশান্তি না ছড়ায়, সে বিষয়ে কর্মী-সমর্থকদের সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। এখন নজর, এই জয়ের পর বাস্তবে কতটা শান্তি ও উন্নয়নের প্রতিশ্রুতি কার্যকর হয়।

Latest