অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের হাত ধরে একাধিক প্রকল্পের উদ্বোধন!

কালিম্পং জেলার কফের সৈলুং বাজার

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট উঁচুতে অপূর্ব মায়াময় এক জনপদের নাম স্থানীয় মানুষের ভাষায় যা কফের সৈলুং বাজার। তবে পর্যটকরা একে কফের লোলেগাঁও বলে থাকেন। স্থানীয় প্রাক্তন কাউন্সিলর শিরিং শেরপার তৈরি একটি বিরাট বুদ্ধ মূর্তি দেখতে পাবেন কফের সৈলুং বাজারের সামনে। মূর্তিটি দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। একটি বড় খোরলোও রয়েছে। ওপরে দেওয়ালে কারুকার্যে ব্যস্ত ছিলেন চিত্রশিল্পী নবীন তামাং। কাছেই শিবমন্দির। তারপর ঝিঁঝির সমবেত সঙ্গীতেও এক অন্য অনুভূতি নিয়ে আসে। দেখা এখানেই শেষ হয় ন

কালিম্পং জেলার কফের সৈলুং বাজার

বিবেকানন্দ বসাক : সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট উঁচুতে অপূর্ব মায়াময় এক জনপদের নাম স্থানীয় মানুষের ভাষায় যা কফের সৈলুং বাজার। তবে পর্যটকরা একে কফের লোলেগাঁও বলে থাকেন। স্থানীয় প্রাক্তন কাউন্সিলর শিরিং শেরপার তৈরি একটি বিরাট বুদ্ধ মূর্তি দেখতে পাবেন কফের সৈলুং বাজারের সামনে। মূর্তিটি দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। একটি বড় খোরলোও রয়েছে। ওপরে দেওয়ালে কারুকার্যে ব্যস্ত ছিলেন চিত্রশিল্পী নবীন তামাং। কাছেই শিবমন্দির। তারপর ঝিঁঝির সমবেত সঙ্গীতেও এক অন্য অনুভূতি নিয়ে আসে। দেখা এখানেই শেষ হয় না। পাশেই একটি সুসজ্জিত উদ্যানও রয়েছে। সামান্য চড়াই উৎড়াই এই উদ্যানে অসংখ্য পাইন গাছের কাছাকাছি থাকার দৃশ্যে পরম আত্মীয়তার খোঁজ পাওয়া যায়। রোদের তাপ থাকলেও এই সুউচ্চ পাহাড়ে এমন হিমেল হাওয়া বইছে যে পাইন গাছের নীচে বসলে শরীরের প্রতিটি রোমকূপকে আরাম দেয়। প্রকৃতির সেবাপরায়ন মনের উদারতায় প্রশান্তি রয়েছে। Akash World-এর উদ্যোগে আমি ও আকাশ সূত্রধর বেরিয়ে পড়েছিলাম দর্শক-শ্রোতা বন্ধুদের নতুন কিছু উপহার দিতে।

সম্পর্কিত খবর

জিন্সের ছোট পকেট: এক ঐতিহাসিক আবিষ্কারের গল্প লাইফস্টাইল & বেড়ানো

জিন্সের ছোট পকেট: এক ঐতিহাসিক আবিষ্কারের গল্প

জিন্স পরেন অথচ ডান দিকের বড় পকেটের ওপর থাকা ছোট্ট পকেটটির দিকে কখনও নজর দেননি—এমন মানুষ খুব কমই আছেন। অনেকেই এটিকে শুধুই নকশার অংশ বলে মনে করলেও, এই ক্ষুদ্র পকেটের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় দেড়শো বছরের ইতিহাস এবং এক গুরুত্বপূর্ণ ব্যবহারিক উদ্দেশ্য। ১৮৭৩ সালে বিশ্বের অন্যতম জনপ্রিয় জিন্স নির্মাতা Levi Strauss এবং দর্জি Jacob Davis প্রথম রিভেটযুক্ত জিন্স বাজারে আনেন। সেই সময়ে কবজির ঘড়ির প্রচলন ছিল না। বরং কাউবয়, সোনার খনির শ্রমিক ও রেলকর্মীদের মধ্যে চেইনযুক্ত ‘পকেট ঘড়ি’

অ্যালকালাইন ওয়াটার: সত্যিই কি ম্যাজিক ড্রিংক? অন্যান্য

অ্যালকালাইন ওয়াটার: সত্যিই কি ম্যাজিক ড্রিংক?

সুস্থ থাকতে জলপানের বিকল্প নেই। তবে এখন সাধারণ জলের পাশাপাশি অ্যালকালাইন ওয়াটার নিয়েও বাড়ছে আগ্রহ। বিরাট কোহলি থেকে নীতা অম্বানী—অনেক পরিচিত মুখের পছন্দের তালিকায় থাকায় এই জল নিয়ে কৌতূহলও বেড়েছে। অ্যালকালাইন ওয়াটার কি সত্যিই সাধারণ জলের চেয়ে বেশি উপকারী? উল্লেখ্য,সাধারণ পানীয় জলের পিএইচ মান প্রায় ৭। অন্যদিকে, অ্যালকালাইন ওয়াটারের পিএইচ সাধারণত ৮ থেকে ৯.৫-এর মধ্যে থাকে। এতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো কিছু খনিজ উপাদান যুক্ত করা হয়, যার ফলে জলের ক্

প্রয়াত ফ্যাশন সম্রাট ভ্যালেন্টিনো, বয়স হয়েছিল ৯৩ বিশ্ব

প্রয়াত ফ্যাশন সম্রাট ভ্যালেন্টিনো, বয়স হয়েছিল ৯৩

বিশ্ব ফ্যাশন জগতের কিংবদন্তি শিল্পী ভ্যালেন্টিনো গারাভানির জীবনাবসান হল রোমেই। সোমবার রাতে (ভারতীয় সময়ে) নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন প্রিয়জনেরা। অস্কার, কান চলচ্চিত্র উৎসব, গোল্ডেন গ্লোব-সহ বিশ্বের প্রায় সব বড় আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে যে নাটকীয় গ্ল্যামারের ঝলক দেখা যায়, তার পথিকৃৎ ছিলেন ভ্যালেন্টিনো। আজ থেকে বহু দশক আগে পোশাকে নাটকীয়তা, আভিজ