কালীঘাটে ভাই বাবুনের কালীপুজোয় মুখ্যমন্ত্রী, মণ্ডপে মণ্ডপে জনসংযোগ!
নিজস্ব সংবাদদাতা : পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে পৌঁছন মুখ্যমন্ত্রী। হরিশ চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন এলাকায় বন্দ্যোপাধ্যায় পরিবারের ছোট ছেলে বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয় অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নামতেই তাঁকে মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বাবুন। পাশাপাশি তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে বাবুন বলেন, “দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।”এরপর ক্লাবের পুজোমণ্ডপে প্রবেশ করে মা কালীর পায়ে পদ্মের মালা অর্পণ করেন মুখ্যমন্ত্রী। নিয়ম মেনে দেবীর আরতিতেও অংশ নেন তিনি। পুজোপর্ব শেষ করে হরিশ চ্যাটার্জি স্ট্রিট ধরে হেঁটে এলাকার একাধিক কালীপুজোর মণ্ডপ পরিদর্শন করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় বিভিন্ন পুজো মণ্ডপে উপস্থিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলে জনসংযোগও সারেন তিনি।এদিন কালীঘাটের অন্যান্য মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি স্থানীয় ‘সেবক সংঘ’ ও ‘যুবক সংঘ’-এর কালীপুজোতেও যান মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক সূত্রের খবর, মূলত এই দুটি পুজোর উদ্বোধনের জন্যই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ে তিনি উপস্থিত হতে না পারায় গত শনিবার সেবক সংঘ এবং রবিবার যুবক সংঘের পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। সেই আবহেই মঙ্গলবার প্রতিমা বিসর্জনের আগে বিশেষ পুজো উপলক্ষে ফের ওই দুই মণ্ডপে উপস্থিত হন তিনি।মুখ্যমন্ত্রী সেখান থেকে চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুন বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে এবং কথা বলার সুযোগও পেয়েছেন। বাবুনের কথায়, “দাদা বললেন, কালীপুজোয় তোমাদের কাছে আসতে পেরে ভালো লাগল। শুভেন্দুদার কাছে একটাই প্রার্থনা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।”তবে মুখ্যমন্ত্রীর ব্যস্ত কর্মসূচির কারণে এদিন তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনা সম্ভব হয়নি বলেও জানান বাবুন। কালীপুজোর সন্ধ্যায় কালীঘাটের একাধিক মণ্ডপে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং স্থানীয় মানুষের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে এলাকায় উৎসবের আবহ আরও জমে ওঠে।
সম্পর্কিত খবর
কলকাতা
উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট
কলকাতা
ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর
রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই