Skip to content

ট্রেন্ডেই জয়ের আভাস, শালবনীতে গেরুয়া ঝড়—চন্দ্রকোনা রোডে উৎসবের আমেজ!

অভিজিৎ সাহা : “এটা মানুষের জয়”—রঘুনাথ মান্না; আত্মবিশ্বাসে ভরপুর বিজেপি নেতৃত্ব!পশ্চিম মেদিনীপুর: বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগণনায় প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই শালবনী বিধানসভা কেন্দ্র জুড়ে বাড়তে শুরু করেছে গেরুয়া শিবিরের উচ্ছ্বাস। চন্দ্রকোনা রোডে ইতিমধ্যেই দলীয় কর্মী-সমর্থকদের একাংশকে উৎসবের মেজাজে দেখা গিয়েছে—আবির, মিষ্টি আর স্লোগানে মুখর হয়ে উঠেছে এলাকা।দলীয় সূত্রে খবর, শালবনী কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিমান মাহাতো এগিয়ে রয়েছেন। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও চূড়ান্ত ফল ঘোষণা হয়নি, তবুও এই লিড ঘিরে যথেষ্ট আশাবাদী বিজেপি নেতৃত্ব।শালবনী বিধানসভার বিজেপি কনভেনার রঘুনাথ মান্না বলেন,
“এটা শুধুমাত্র বিজেপির জয় নয়, সাধারণ মানুষের জয়। দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। আমরা সেই আস্থা রাখার চেষ্টা করব।”বিজেপির মণ্ডল সভাপতি পলাশ সেনের দাবি,“ট্রেন্ডই সব বলে দিচ্ছে—মানুষ পরিবর্তন চেয়েছে। শালবনীতে আমরা ভালো ব্যবধানে এগিয়ে আছি। কর্মীদের এই উচ্ছ্বাস তারই প্রতিফলন।”অন্যদিকে বিজেপি নেতা পারিজাত চক্রবর্তী বলেন,“এই ফলাফল বাংলার রাজনীতিতে নতুন দিশা দেখাবে। মানুষ উন্নয়নের পক্ষেই রায় দিচ্ছে। চূড়ান্ত ফলেও এই ধারা বজায় থাকবে বলে আমরা আশাবাদী।”তবে রাজনৈতিক মহলের মতে, চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত ছবিটা পুরোপুরি স্পষ্ট নয়। তবুও ট্রেন্ডের ইঙ্গিতেই শালবনীতে যে উত্তেজনা তুঙ্গে, তা বলার অপেক্ষা রাখে না।

Latest