অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বন্যা কবলিত ঘাটালে বেড়েছে সাপের উপদ্রব!

এবছরেও বন্যা কবলিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, ক্ষীরপাই,চন্দ্রকোনা,খরার পুরসভার আশেপাশের এলাকা। গর্তে বা আশ্রয়স্থলে জল ঢুকে পড়ার জন্য বাস্তুচ্যুত সাপেরা আশ্রয় নিচ্ছে মানুষের ঘরবাড়িতে। ঘটতে পারে সর্প দংশনের ঘটনা।সাপের কামড় খেয়েছে শতাধিক মানুষ। তাদের ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সহ দাসপুর, চন্দ্রকোনার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হওয়ায়, সেই কারণেই বেড়েছে সাপের উপদ্রব। ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলে

বন্যা কবলিত ঘাটালে বেড়েছে সাপের উপদ্রব!

নিজস্ব সংবাদদাতা: এবছরেও বন্যা কবলিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, ক্ষীরপাই,চন্দ্রকোনা,খরার পুরসভার আশেপাশের এলাকা। গর্তে বা আশ্রয়স্থলে জল ঢুকে পড়ার জন্য বাস্তুচ্যুত সাপেরা আশ্রয় নিচ্ছে মানুষের ঘরবাড়িতে। ঘটতে পারে সর্প দংশনের ঘটনা।সাপের কামড় খেয়েছে শতাধিক মানুষ। তাদের ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সহ দাসপুর, চন্দ্রকোনার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হওয়ায়, সেই কারণেই বেড়েছে সাপের উপদ্রব। ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন বন্যার কয়েকদিনে শতাধিক মানুষ সাপের কামড় খেয়েছে। দুজন সাপ উদ্ধারকারী ৫০০-র উপর সাপ উদ্ধার করেছে। সাপ নিয়ে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাপ নিয়ে সচেতনতা শিবির, পোস্টার প্রদর্শনী, লিফলেট বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে সাপ সম্পর্কিত ভুল ধারণা দূর করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও, সাপের কামড়ে মৃত্যুহার কমাতে এবং সাপ ও মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ