মেদিনীপুর 28° ☀️ · AQI 75 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ভাঙড় বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা গ্রেফতার, তদন্তে নতুন মোড়!

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকার বোমা বিস্ফোরণ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা শওকত মোল্লা-কে গ্রেফতার করেছে National Investigation Agency (এনআইএ)। বারুইপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।এনআইএ সূত্রের দাবি, শুক্রবার সোনারপুরের কামালগাজি লাগোয়া এলাকায় বাইক আরোহী শওকতকে এনআইএ গ্রেফতার করে। ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছিলেন নওশাদ সিদ্দিকি। পরবর্তীতে মামলার তদন্তভার রাজ্য পুলিশের কাছ থেকে এনআইএ গ্রহণ করে।তদন্ত

ভাঙড় বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা গ্রেফতার, তদন্তে নতুন মোড়!

অভিজিৎ সাহা:দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকার বোমা বিস্ফোরণ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা শওকত মোল্লা-কে গ্রেফতার করেছে National Investigation Agency (এনআইএ)। বারুইপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।এনআইএ সূত্রের দাবি, শুক্রবার সোনারপুরের কামালগাজি লাগোয়া এলাকায় বাইক আরোহী শওকতকে এনআইএ গ্রেফতার করে। ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছিলেন নওশাদ সিদ্দিকি। পরবর্তীতে মামলার তদন্তভার রাজ্য পুলিশের কাছ থেকে এনআইএ গ্রহণ করে।তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জীবনতলায় শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চালায় এনআইএ। সেই সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা যায়। তদন্তকারীরা তাঁর পুত্র ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করেন এবং বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন।তদন্তকারী সংস্থার দাবি, শওকত মোল্লার অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের পর তাঁকে গ্রেফতার করা হয়। কিছু সংবাদমাধ্যমে তাঁর বাংলাদেশে পালানোর চেষ্টা নিয়ে দাবি করা হলেও, এ বিষয়ে এনআইএ বা আদালতের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়নি।গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ হেফাজতে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মামলার তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী মহল।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও! দক্ষিণ ২৪ পরগনা

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও!

আতঙ্কের পরিবেশ কাটিয়ে এবার পাঁচ দিন ধরে দুর্গাপুজোর উৎসবে মাততে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন পর ক্যানিংয়ের পুজো-উৎসবে এসেছে পরিবর্তনের ছবি। নবমীতেই বিসর্জনের পরিবর্তে এবার দশমী পর্যন্ত উৎসব চালানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ক্যানিংয়ের কিছু এলাকায় দুর্গাপুজোকে ঘিরে নানা বিধিনিষেধ ছিল। তাঁদের দাবি, একসময় শাঁখ বাজানো বা মাইক ব্যবহারের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হতো এবং কয়েকট

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২ দক্ষিণ ২৪ পরগনা

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২

মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন