ক্লাব সমন্বয়ে জোর বিজেপির, শ্যামবাজারে স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের বৈঠক!
ক্লাব ও ক্রীড়া সংগঠনগুলির মধ্যে সমন্বয় আরও মজবুত করার লক্ষ্যে শ্যামবাজারের সেরাম সভাগৃহে অনুষ্ঠিত হল বিজেপির স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের যৌথ বৈঠক। বৈঠকে শহরের ৭৫টি ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।রাজ্য কনভেনার দীপঙ্কর মোদকের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার অতনু লাহিড়ী, মহমেডান ক্লাবের সহ-সভাপতি তথা পদ্মশ্রী কাজী মাসুম আক্তার এবং বিজেপির রাজ্য কমিটির সদস্য ও ক্লাব রিলেশন ইনচার্জ শুভজিৎ দত্ত গুপ্ত। বৈঠকে মূলত বিভিন্ন ক্লাব ও সংগঠনের মধ
নিজস্ব সংবাদদাতা : ক্লাব ও ক্রীড়া সংগঠনগুলির মধ্যে সমন্বয় আরও মজবুত করার লক্ষ্যে শ্যামবাজারের সেরাম সভাগৃহে অনুষ্ঠিত হল বিজেপির স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের যৌথ বৈঠক। বৈঠকে শহরের ৭৫টি ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।রাজ্য কনভেনার দীপঙ্কর মোদকের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার অতনু লাহিড়ী, মহমেডান ক্লাবের সহ-সভাপতি তথা পদ্মশ্রী কাজী মাসুম আক্তার এবং বিজেপির রাজ্য কমিটির সদস্য ও ক্লাব রিলেশন ইনচার্জ শুভজিৎ দত্ত গুপ্ত।

বৈঠকে মূলত বিভিন্ন ক্লাব ও সংগঠনের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। উপস্থিত প্রতিনিধিদের বক্তব্য ও প্রস্তাব শোনার পর ক্লাবগুলির মধ্যে সমন্বয় বজায় রাখতে একটি ‘কমন মিনিমাম প্রোগ্রাম’ তৈরির প্রস্তাব গ্রহণ করা হয়।পাশাপাশি, বিভিন্ন ক্লাব ও সংগঠনকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে এনে কাজ করার লক্ষ্যে ক্লাব সমন্বয় সমিতি গঠনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। আগামী দিনে ক্রীড়া ও ক্লাব সংগঠনগুলির মধ্যে যোগাযোগ আরও বাড়িয়ে একসঙ্গে কাজ করার প্রক্রিয়াকে শক্তিশালী করার বিষয়ে বৈঠকে মতৈক্য তৈরি হয়েছে।আয়োজকদের দাবি, ক্লাব ও ক্রীড়া সংগঠনগুলির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব
খেলা
আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ
খেলা
বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7
ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে