কালীঘাট থানার ওসি সাসপেন্ড, রাইফেল হাতে ছবি পোস্টে বিতর্ক তুঙ্গে!
কলকাতার কালীঘাট থানার ওসি গৌতম দাস-কে সাসপেন্ড করা হল সোশ্যাল মিডিয়ায় রাইফেল হাতে ছবি পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জেরে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় TMC, এরপরই এই পদক্ষেপ নেওয়া হয়।অভিযোগ, গৌতম দাস নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে পুলিশ ইউনিফর্ম পরে আধুনিক আগ্নেয়াস্ত্র হাতে থানার চেয়ারে বসে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল—‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’। যদিও পরে সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জান
নিজস্ব সংবাদদাতা : কলকাতার কালীঘাট থানার ওসি গৌতম দাস-কে সাসপেন্ড করা হল সোশ্যাল মিডিয়ায় রাইফেল হাতে ছবি পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জেরে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় TMC, এরপরই এই পদক্ষেপ নেওয়া হয়।অভিযোগ, গৌতম দাস নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে পুলিশ ইউনিফর্ম পরে আধুনিক আগ্নেয়াস্ত্র হাতে থানার চেয়ারে বসে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল—‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’। যদিও পরে সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। জয়প্রকাশ মজুমদার অভিযোগ জানান, বিষয়টি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের সামিল। তিনি এই নিয়ে কমিশনের আধিকারিকদের কাছেও অভিযোগ দায়ের করেন।পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে গৌতম দাসকে সাসপেন্ড করে। তাঁর পরিবর্তে চামেলি মুখোপাধ্যায়-কে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি আগে উল্টোডাঙা মহিলা থানায় কর্মরত ছিলেন।ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা ও আচরণবিধি মানা নিয়ে। বিষয়টির তদন্ত চলছে বলে সূত্রের খবর।
সম্পর্কিত খবর
কলকাতা
ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর
রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল