নিজস্ব সংবাদদাতা : ভবানীপুর কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,১০৫ ভোটে হারালেন বিজেপির শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে শুভেন্দু পেয়েছেন ৭৩,৯১৭ ভোট আর মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮,৮১২ ভোট।উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছেই পরাজিত হয়েছিলেন মমতা। যদিও একই বছরে তৃণমূলের শক্ত ঘাঁটি ভবানীপুরে পাল্টা জয়ের মাধ্যমে শুভেন্দুকে হারিয়েছিলেন তিনি।