আইপিএলে চমক দেখাচ্ছেন চন্দননগরের অভিষেক পোড়েল!!
আইপিএলে স্বপ্নের ইনিংস খেলছেন বাংলার ছেলে অভিষেক পোড়েল। গত মঙ্গলবার রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চন্দননগরের ছেলের ব্যাটিং দেখে পুরো দিল্লি শিবিরই মুগ্ধ। খেলা শেষে দিল্লি দলের সহকারী কোচ প্রবীণ আমরে জানিয়েছেন, একটা ভারতীয় ব্যাটার এমন দাপটে ব্যাটিং করছেন, এটাই দারুণ বিষয়। নেটেও অভিষেক খুব সাবলিল ব্যাটিং করছে, ওকে শুরু থেকেই বেশ উজ্জ্বল দেখিয়েছে।চন্দননগরের রথের সড়ক এলাকার এই ছেলেটি গত রাজস্থান ম্যাচে করেছেন ৩৩ বলে ৬৫ রান। তারমধ্যে ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৫০ রান পূ
নিজস্ব সংবাদদাতা : আইপিএলে স্বপ্নের ইনিংস খেলছেন বাংলার ছেলে অভিষেক পোড়েল। গত মঙ্গলবার রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চন্দননগরের ছেলের ব্যাটিং দেখে পুরো দিল্লি শিবিরই মুগ্ধ। খেলা শেষে দিল্লি দলের সহকারী কোচ প্রবীণ আমরে জানিয়েছেন, একটা ভারতীয় ব্যাটার এমন দাপটে ব্যাটিং করছেন, এটাই দারুণ বিষয়। নেটেও অভিষেক খুব সাবলিল ব্যাটিং করছে, ওকে শুরু থেকেই বেশ উজ্জ্বল দেখিয়েছে।চন্দননগরের রথের সড়ক এলাকার এই ছেলেটি গত রাজস্থান ম্যাচে করেছেন ৩৩ বলে ৬৫ রান। তারমধ্যে ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৫০ রান পূর্ণ করেছেন আবেশ খানকে ওভার বাউন্ডারি মেরে। অভিষেকের গড় ৩৩.৩৭, স্ট্রাইকরেট ১৫৭.৯৮। মোট রান করেন ২৬৭।বিভাসবাবুই বলছিলেন, ‘‘২০২০-২১ সালে করোনার সময় অভিষেকের বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে, বাড়িতে দু’বেলা কী খাবে, সেই নিয়েও সংশয় ছিল। সেইসময় মন্ত্রী ছিল লক্ষ্মীরতন শুক্লা, ওঁকে ফোন করে অভিষেকের জন্য কিছু করতে বলেছিলাম। লক্ষ্মী আমার কথা অমান্য করেনি, যথাসাধ্য করেছিল।যে দলে সৌরভ, রিকি পন্টিংয়ের মতো বিশ্বের সেরা ক্রিকেটমস্তিষ্করা রয়েছেন, এমনকী ঋষভ পন্থের মতো দলনেতা রয়েছেন, সেই দলের প্রথম একাদশ গড়তে গেলে তাঁরাও সবাই মিলে ওপেনিংয়ে লিখছেন বাংলার এক ছেলের নাম, এটাই বাংলা ক্রিকেটের অন্যতম সেরা বিজ্ঞাপন। ছেলেবেলার কোচ ঠিকই বলেছেন, পেটে খিদে থাকলে এমনিতেই সাহস আসে, বড় আকাশ দেখা যায়! নয় বছর বয়সে আবিষ্কার করেছিলেন ময়দানের নামী কোচ বিভাস দাস।

সম্পর্কিত খবর
CRICKET
প্রথম টি২০-বিশ্বকাপ এক স্বপ্নের রাত দেখেছিল ভারত, ২০২৪সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস,কেমন আছেন ২০০৭ ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়নরা?
২০০৭ সালে এমনই এক স্বপ্নের রাত দেখেছিল ভারত। ফাইনালে প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে জয় এনে দিয়েছিলেন। মূলত যার কারিগর ছিলেন ধোনি এবং তাঁর দলের বাকি ১৪ জন খেলোয়াড়। প্রথম বারেই ২০ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০০৭ সালে প্রথম বারের মতো দুনিয়া দেখেছিল টি২০-বিশ্বকাপ। সাতটি বিশ্বকাপ কেটে গিয়েছে। ট্রফি আসেনি ভারতে। যদিও ২০১৪ সালে ভারতকে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারতে হয়। দীর্ঘ এই অপেক্ষাই শনিবার রাতের জয়কে ভারতীয়দের কাছে আরও মধুর করে তুলেছে। উচ্ছ্বাস যেন বাঁধ ভেঙেছে দ
আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার মন্ত্র ফাঁস,বিশেষ বার্তা দিলেন কিং খান!
১০ বছরের কাটিয়ে আইপিএল জিতেছে কেকেআর। অসুস্থ শরীরেও দলের হয়ে ফাইনাল ম্যাচে গলা ফাটিয়েছেন মালিক শাহরুখ খান। এবার দলের জন্য বিশেষ বার্তা দিলেন বাদশা। তাঁর মতে, একজোট হয়ে বহু কাজ করতে পারে একটা দল। সেটাই কেকেআরের জয়মন্ত্র।রবিবার আইপিএল চ্যাম্পিয়নের ট্রফি উঠেছে কেকেআরের হাতে। গোটা দলের সঙ্গে বিজয়োৎসবে মেতে ওঠেন সপরিবার শাহরুখ । বুধবার নিজের ইনস্টাগ্রামে নাইটদের জন্য আবেগী বার্তা দেন তিনি। প্রত্যেকজন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ-সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাজিগর। দলের জন্য বিশেষ বার্তায় ত
খেলা
IPLচ্যাম্পিয়ন KKR ! শহরের বাতাসে ভাসছে, ‘করল, লড়ল, জিতল রে’ সুরধ্বনি!
হাজার দুয়েক মাইল দূরে সমুদ্র উপকুলে আর এক ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল হায়দরাবাদ। আইপিএলে কলকাতার ফ্র্যাঞ্চাইজি KKR আবার সুবিধা করতে পারছিল না দীর্ঘদিন। গৌতম গম্ভীরের ছোঁয়ায় বদলে গেল সব। নাইট অধিনায়ক হিসেবে ২০১০ ও ২০১২ সালে গম্ভীর দুবার IPL চ্যাম্পিয়ন করেছেন । এবার মেন্টর হিসেবে গম্ভীর পেল ট্রফি। তাই দিল্লি ছেড়ে কলকাতা এখন হয়ে গিয়েছে গম্ভীরের হৃদয়ের রাজধানী। মরশুম শুরুর আগে দলের মালিক শাহরুখকে স্মরণ করে গম্ভীরকে বলতে শোনা গিয়েছিল, ”SRK আমাকে বলেছিলেন, এই ফ্র্যাঞ্চাইজি তো