Skip to content

খড়্গপুরে প্রচারে মোদীকে ‘গব্বর সিং’ বললেন ববি! দিলীপকে কটাক্ষ, SIR ইস্যুতে তোপ বিজেপি-ইসিকে!

নিজস্ব সংবাদদাতা : খড়্গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে প্রচারে এসে প্রধানমন্ত্রী Narendra Modi-কে ‘গব্বর সিং’-এর সঙ্গে তুলনা করে তীব্র রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী Firhad Hakim। সোমবার সন্ধ্যায় খড়্গপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ঈদগা মাঠে আয়োজিত জনসভা থেকে তিনি বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন।

সভামঞ্চ থেকে ববি হাকিম বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee-কে দেশবাসী ভালোবাসতেন ও সম্মান করতেন, কিন্তু নরেন্দ্র মোদীকে মানুষ “ভয় পায় এবং ঘৃণা করে”। তাঁর এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত তৃণমূল সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।SIR ইস্যুতে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি অভিযোগ করেন, খড়্গপুরের সংখ্যালঘু অধ্যুষিত ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর দাবি, স্বাধীনতার পর সাধারণ মানুষকে এতটা ভোগান্তির শিকার হতে কখনও হয়নি। দিনের পর দিন লাইনে দাঁড় করিয়ে হয়রানি, অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ—এই সব কিছুর জবাব মানুষ ভোটবাক্সে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।পরিযায়ী শ্রমিক ইস্যুতেও বিজেপিকে কড়া আক্রমণ করেন কলকাতার মেয়র। তাঁর বক্তব্য, বিজেপি বারবার বলে বাংলার ৪০ লক্ষ মানুষ ভিন রাজ্যে কাজ করেন, কিন্তু তারা কখনও বলে না যে অন্য রাজ্যের প্রায় দেড় কোটি মানুষ বাংলায় জীবিকা নির্বাহ করেন।

এদিন খড়্গপুরের ‘ঘরের ছেলে’ তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারকে জয়ী করার ডাক দেন ববি। পাশাপাশি বিজেপি প্রার্থী Dilip Ghosh-কে কটাক্ষ করে বলেন, তাঁকে বর্ধমানে পাঠানো নিয়ে ক্ষোভ ছিল, তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সেই রাগ নাকি “গলে গিয়েছে”।অন্যদিকে পাল্টা জবাবে দিলীপ ঘোষ বলেন, ববি হাকিম খড়্গপুরের অলিগলিতে যতই ঘুরুন না কেন, তাতে কোনও রাজনৈতিক লাভ হবে না। তাঁর দাবি, ববির সঙ্গে যাঁরা ঘুরছেন, তাঁরাই শেষ পর্যন্ত দিলীপ ঘোষকেই ভোট দেবেন।

Latest