অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

বেলদায় মোদির মহাসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি, সম্পন্ন হেলিকপ্টার ট্রায়াল—চরম উত্তেজনা এলাকায়! পশ্চিম মেদিনীপুর

বেলদায় মোদির মহাসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি, সম্পন্ন হেলিকপ্টার ট্রায়াল—চরম উত্তেজনা এলাকায়!

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করতে ১৯ এপ্রিল নারায়ণগড়ের বেলদায় জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলদা স্টেডিয়াম সংলগ্ন বিস্তীর্ণ মাঠে আয়োজিত এই সভাকে কেন্দ্র করে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।শুক্রবার দিনভর সভাস্থলে নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখা হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সভাস্থলের পাশেই তৈরি তিনটি অস্থায়ী হেলিপ্যাডে সফলভাবে হেলিকপ্টারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এতে প্রশ

খড়গপুরে দিলীপ ঘোষের বার্তা—শান্তিপূর্ণ ভোট দিন, এক লক্ষ ব্যবধানে জয়ের দাবি বিজেপি প্রার্থীর! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে দিলীপ ঘোষের বার্তা—শান্তিপূর্ণ ভোট দিন, এক লক্ষ ব্যবধানে জয়ের দাবি বিজেপি প্রার্থীর!

খড়গপুর শহর-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটদানের আহ্বান জানালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শুক্রবার, ১৭ এপ্রিল মেদিনীপুর সাংগঠনিক জেলা প্রেস কনফারেন্সে ইন্দার গেস্ট লজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বার্তা দেন।দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এবারের নির্বাচনে বড় ইতিবাচক দিক। তাঁর কথায়, “সেন্ট্রাল ফোর্স বাংলায় এসেছে, এতে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো সম্ভব হবে। ভোটাররা নির্ভয়ে ভোট দিন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ নিশ

মেদিনীপুরে বিজেপির শক্তিপ্রদর্শন, শুভেন্দুর মিছিলে উপচে পড়া ভিড়—তৃণমূলকে তীব্র আক্রমণ! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে বিজেপির শক্তিপ্রদর্শন, শুভেন্দুর মিছিলে উপচে পড়া ভিড়—তৃণমূলকে তীব্র আক্রমণ!

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল বিজেপির বর্ণাঢ্য শোভাযাত্রা। শুক্রবার, ডা. শঙ্কর গুছাইতের মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোনামুখী থেকে হেলিকপ্টারে এসে তিনি নামেন মেদিনীপুরের কুইকোঠা হেলিপ্যাডে। এরপর সিপাই বাজার চক থেকে স্কুল বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রোড শো ঘিরে এলাকায় তৈরি হয় ব্যাপক রাজনৈতিক আবহ এবং জনজোয়ার।মিছিলে সাধারণ মানুষের বিপুল উপস্থিতি বিজেপি শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। প্রচারে নেমে শুভ

খড়গপুরে পার্বতী চ্যারিটেবল ট্রাস্টের তৃতীয় প্রতিষ্ঠা দিবস, সমাজসেবীদের সংবর্ধনায় উজ্জ্বল অনুষ্ঠান! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে পার্বতী চ্যারিটেবল ট্রাস্টের তৃতীয় প্রতিষ্ঠা দিবস, সমাজসেবীদের সংবর্ধনায় উজ্জ্বল অনুষ্ঠান!

খড়গপুরে মানবসেবার বার্তা নিয়ে সাড়ম্বরে পালিত হলো পার্বতী চ্যারিটেবল ট্রাস্ট-এর তৃতীয় প্রতিষ্ঠা দিবস। সংস্থার সভাপতি বিকাশ নিম খাইয়ের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।অনুষ্ঠানের সূচনা হয় ভারতীয় সংবিধানের নির্মাতা ভীমরাও আম্বেদকর-এর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। সামাজিক ঐক্য ও শিক্ষার গুরুত্বকে সামনে রেখেই এদিনের কর্মসূচি সাজানো হয়।প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনে

ডেবরায় চলন্ত লরিতে ভয়াবহ আগুন, জাতীয় সড়কে আতঙ্ক ও যানজট! পশ্চিম মেদিনীপুর

ডেবরায় চলন্ত লরিতে ভয়াবহ আগুন, জাতীয় সড়কে আতঙ্ক ও যানজট!

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জাতীয় সড়কে চলন্ত একটি লরিতে হঠাৎ আগুন লেগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার দ্বারিকাপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হলদিয়া-মেদিনীপুর রুট ধরে চলা লরিটি হঠাৎই ধোঁয়া বের হতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো লরিটিকে গ্রাস করে নেয়। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জাতীয় সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে

CBSE দশমে নজিরবিহীন সাফল্য, ১০০% নম্বর পেয়ে শীর্ষে শ্রীজিতা—খড়গপুরের গ্রিফিনস স্কুলে গৌরবের ঝলক! পশ্চিম মেদিনীপুর

CBSE দশমে নজিরবিহীন সাফল্য, ১০০% নম্বর পেয়ে শীর্ষে শ্রীজিতা—খড়গপুরের গ্রিফিনস স্কুলে গৌরবের ঝলক!

খড়গপুর শহরের অদূরে অবস্থিত গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুল আবারও শিক্ষাক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করল। ২০২৬ সালের CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় এই স্কুলের শিক্ষার্থীরা অসাধারণ ফলাফল করে নিজেদের মেধা ও পরিশ্রমের উজ্জ্বল প্রমাণ দিয়েছে।এবারের পরীক্ষায় স্কুলের সেরা ফলাফল করেছে শ্রীজিতা সাউ, যিনি পূর্ণ ১০০% (৫০০-র মধ্যে ৫০০) নম্বর পেয়ে শীর্ষস্থান অধিকার করেছেন। তাঁর এই সাফল্য এক কথায় নজিরবিহীন। তাঁর পরেই প্রিয়ঞ্জনা চ্যাটার্জি ৯৯.৬%, অর্চিস্মান সরকার ৯৯.২%, অঞ্জিকা সাহা ৯৯.২% এবং সৌম

ভোটের আগে কড়া নিরাপত্তা, মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চে প্রশাসন! পশ্চিম মেদিনীপুর

ভোটের আগে কড়া নিরাপত্তা, মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চে প্রশাসন!

প্রথম দফার বিধানসভা নির্বাচন আর হাতে গোনা কয়েকদিন। তার আগেই ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল রাত প্রায় ৮টা নাগাদ মেদিনীপুর শহরের মুসলিমকুটি চক থেকে মির্জা মহল্লা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রুটমার্চে নামেন জেলাশাসক বিজিন কৃষ্ণ এবং পুলিশ সুপার পাপিয়া সুলতানা।রুটমার্চ চলাকালীন তাঁরা বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ভোট নিয়ে কোনওরকম আতঙ্ক না থাকার বার্তা দে

ব্যক্তিগত অর্থসংস্থান ও শেয়ার বাজারে বিনিয়োগে নতুন দিশা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্বল্পমেয়াদী কোর্সের সূচনা! পশ্চিম মেদিনীপুর

ব্যক্তিগত অর্থসংস্থান ও শেয়ার বাজারে বিনিয়োগে নতুন দিশা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্বল্পমেয়াদী কোর্সের সূচনা!

আর্থিক সচেতনতা ও বিনিয়োগ শিক্ষাকে আরও প্রসারিত করতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ শুরু করল “ব্যক্তিগত অর্থসংস্থান ও শেয়ার বাজারে বিনিয়োগ” শীর্ষক একটি স্বল্পমেয়াদী কোর্স। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের সূচনা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও বাণিজ্য অনুষদের ডিন তথা বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক অরিন্দম গুপ্ত। স্বাগত ভাষণ দেন অধ্যাপক কল্পতরু বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্য

যত্ন ও অঙ্গীকারের নতুন সেতুবন্ধন, আইআইটি খড়্গপুরে চালু মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নীতি ‘SETU’! পশ্চিম মেদিনীপুর

যত্ন ও অঙ্গীকারের নতুন সেতুবন্ধন, আইআইটি খড়্গপুরে চালু মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নীতি ‘SETU’!

বিশ্ব স্বাস্থ্য দিবসের আবহে ছাত্রকল্যাণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল Indian Institute of Technology Kharagpur। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে চালু করল তাদের ‘Mental Health and Well-Being Policy’, যা ক্যাম্পাসে মানসিক স্বাস্থ্য সহায়তাকে আরও শক্তিশালী ও সহজলভ্য করে তুলবে। এই উদ্যোগকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মানসিক স্বাস্থ্য পরিকাঠামোয় এক যুগান্তকারী মাইলফলক বলেই মনে করা হচ্ছে।প্রচলিত কাঠামোগত পরিষেবার বাইরে গিয়ে এই নীতির মাধ্যমে একটি গভীর, কর্মমুখী ও শিক্ষার্থী-কেন্দ্রিক ইকোসিস্ট

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, বৃহস্পতিবার-শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে! পশ্চিমবঙ্গ

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, বৃহস্পতিবার-শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে!

বৈশাখ পড়তেই যেমনটা পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর, ঠিক তেমনই হু-হু করে বেড়েছে গরমের দাপট। ভ্যাপসা ও প্যাচপ্যাচে গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। তবে এই অস্বস্তির মাঝেই মিলেছে বড় স্বস্তির খবর।বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে এই সম্ভাবনা বেশি। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির

সাংসদ দেবের গ্রামেই উন্নয়নের অভিযোগ, কেশপুরে বিক্রম অধিকারীর বাড়ি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা! পশ্চিম মেদিনীপুর

সাংসদ দেবের গ্রামেই উন্নয়নের অভিযোগ, কেশপুরে বিক্রম অধিকারীর বাড়ি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা!

ভোটের আবহে কেশপুরে নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা Deepak Adhikari (Dev)। তাঁর গ্রামের বাড়ি ঘিরে উন্নয়নহীনতার অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত সরাসরি পৌঁছে যান সাংসদের আত্মীয়ের বাড়িতে এবং সেখান থেকেই শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ ।জানা গিয়েছে, কেশপুর ব্লকের মহিষদা গ্রামে সাংসদের পৈতৃক ভিটে থাকলেও কর্মসূত্রে তিনি কলকাতায় থাকেন। গ্রামে বসবাস করেন তাঁর আত্মীয়স্

পয়লা বৈশাখে ‘স্বপ্নানীড়’-এ মানবিক মুহূর্ত, ভবঘুরেদের সঙ্গে সময় কাটিয়ে মধ্যাহ্নভোজ করালেন প্রদীপ সরকার! পশ্চিম মেদিনীপুর

পয়লা বৈশাখে ‘স্বপ্নানীড়’-এ মানবিক মুহূর্ত, ভবঘুরেদের সঙ্গে সময় কাটিয়ে মধ্যাহ্নভোজ করালেন প্রদীপ সরকার!

সাধারণত ১৫ এপ্রিল পয়লা বৈশাখ পড়ে, আর এই দিনটি বাঙালির কাছে শুধু নতুন বছরের সূচনাই নয়, আচার-অনুষ্ঠান, হালখাতা, গৃহপুজো ও শুভ সূচনার এক বিশেষ দিন। দোকানে দোকানে হালখাতা থেকে বাড়িতে বাড়িতে পুজো—শাস্ত্রমতে এই দিনের আলাদা মাহাত্ম্য রয়েছে। তাই নতুন বছরকে শুভ করে তুলতে অনেকেই নানা নিয়ম-রীতি মেনে চলেন এবং গৃহলক্ষ্মীর আশীর্বাদ কামনা করেন।এই বিশেষ দিনেই খড়গপুর শহরের ভবঘুরেদের আশ্রয়কেন্দ্র ‘স্বপ্নানীড়’-এ এক মানবিক উদ্যোগে অংশ নিলেন শহরের ঘরের ছেলে প্রদীপ সরকার। পয়লা বৈশাখ উপলক

নববর্ষে ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা, গড়বেতায় জনসংযোগে ব্যস্ত বিজেপি প্রার্থী প্রদীপ লোধা! পশ্চিম মেদিনীপুর

নববর্ষে ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা, গড়বেতায় জনসংযোগে ব্যস্ত বিজেপি প্রার্থী প্রদীপ লোধা!

বাংলার নববর্ষের আবহে ঐতিহ্য, গরিমা ও সম্প্রীতির বার্তা তুলে ধরে বুধবার দিনভর নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটালেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে সামনে রেখে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং ভোটের আগে সমর্থন আদায়ে জোর দেন।প্রচারের শুরুতেই মানিকদীপা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে চা-চক্রে অংশ নেন প্রদীপ লোধা। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পাশাপাশি এলাকার মানু

প্রখর গরমে স্বস্তির পরশ, খড়্গপুর মালঞ্চে পথচারীদের হাতে ঠান্ডা জল তুলে দিল মহিলা তৃণমূল! পশ্চিম মেদিনীপুর

প্রখর গরমে স্বস্তির পরশ, খড়্গপুর মালঞ্চে পথচারীদের হাতে ঠান্ডা জল তুলে দিল মহিলা তৃণমূল!

তীব্র গরম ও প্রখর রোদের মাঝে পথচলতি মানুষের পাশে দাঁড়াতে খড়্গপুর মালঞ্চে মানবিক উদ্যোগ নিল খড়্গপুর মহিলা তৃণমূল কংগ্রেস। মালঞ্চের ভি-মার্ট শপিং এলাকা সংলগ্ন মলের সামনে আয়োজিত হয় একটি বিশেষ ‘জলদান কর্মসূচি’, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক সাড়া।এই কর্মসূচির মাধ্যমে রোদের মধ্যে ক্লান্ত ও তৃষ্ণার্ত পথচারী, রিকশাচালক, ডেলিভারি কর্মী এবং বাইক আরোহীদের হাতে ঠান্ডা পানীয় জল তুলে দেওয়া হয়। দুপুরের দাবদাহে এই ছোট্ট উদ্যোগই অনেকের কাছে হয়ে ওঠে বড় স্বস্তি।আয়োজকদ

নববর্ষে শুভেচ্ছা বার্তা—নতুন স্বপ্ন ও সাফল্যের আহ্বান চন্দ্রকোণার পৌরপ্রধানের! পশ্চিম মেদিনীপুর

নববর্ষে শুভেচ্ছা বার্তা—নতুন স্বপ্ন ও সাফল্যের আহ্বান চন্দ্রকোণার পৌরপ্রধানের!

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন চন্দ্রকোণা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র। নববর্ষের প্রাক্কালে তাঁর বার্তায় উঠে এল নতুন সূচনা, আশাবাদ এবং সমৃদ্ধির কামনা। তিনি বলেন, “এসো হে বৈশাখ, নতুন সূর্যের আলোয় শুরু হোক জীবনের নতুন সকাল। পুরনো সব গ্লানি ও দুঃখ ভুলে প্রত্যেকের জীবন ভরে উঠুক আনন্দ, শান্তি ও সাফল্যে।” কর্মজীবনে আরও উন্নতি ও স্বীকৃতি লাভের জন্যও সকলকে শুভকামনা জানান তিনি।নতুন বছরের এই শুভক্ষণে তিনি সকলের প্রতি ভালোবাসা ও প্রীতির বার্তা পৌঁছ

মেদিনীপুরে ভোটের আগে হলফনামা বিতর্কে তুঙ্গে রাজনীতি, সুজয় হাজরার প্রার্থীপদ বাতিলের দাবি বিজেপির! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে ভোটের আগে হলফনামা বিতর্কে তুঙ্গে রাজনীতি, সুজয় হাজরার প্রার্থীপদ বাতিলের দাবি বিজেপির!

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের প্রাক্কালে এক গুরুতর অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা-র বিরুদ্ধে নমিনেশনের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।বিজেপির অভিযোগ, গত ২ এপ্রিল নমিনেশন জমা দেওয়ার সময় সুজয় হাজরা যে হলফনামা দাখিল করেন, তাতে তাঁর ব্যবসায়িক সংযোগ এবং আয়ের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হয়েছে।

পয়লা বৈশাখে মেদিনীপুরে উৎসবের আবহ, লাড্ডু-ORS বিলিয়ে মানুষের পাশে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা! পশ্চিম মেদিনীপুর

পয়লা বৈশাখে মেদিনীপুরে উৎসবের আবহ, লাড্ডু-ORS বিলিয়ে মানুষের পাশে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা!

পয়লা বৈশাখের আনন্দঘন আবহে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে উৎসবের রঙে সেজে উঠল মেদিনীপুর শহর। নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন এবং সকলের জীবনে সুখ-সমৃদ্ধির প্রার্থনা—এই বার্তাকেই সামনে রেখে দিনভর শহরজুড়ে ছিল উৎসবের আমেজ।এই বিশেষ দিনে সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রার্থী সুজয় হাজরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন নববর্ষের শুভেচ্ছা। তবে শুধু শুভেচ্ছা বিনিময়েই থেমে থাকেননি তিনি, দিনটিকে আরও মানবিক করে তুলতে হাতে নেন এক ব্যতিক্রমী উদ্যো

নববর্ষে পরিবর্তনের বার্তা, খোল-কীর্তনের তালে দিলীপ ঘোষের শোভাযাত্রায় মাতৃশক্তির নজির! পশ্চিম মেদিনীপুর

নববর্ষে পরিবর্তনের বার্তা, খোল-কীর্তনের তালে দিলীপ ঘোষের শোভাযাত্রায় মাতৃশক্তির নজির!

বাংলার নতুন বছরকে সামনে রেখে পরিবর্তনের বার্তা আরও জোরালো করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পয়লা বৈশাখের শুভ সূচনায় খোল-কীর্তনের তালে নেচে, কর্মী-সমর্থকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি অংশ নিলেন এক বিশেষ নববর্ষ শোভাযাত্রায়, যা ঘিরে খড়্গপুরে তৈরি হয় উৎসবমুখর আবহ।এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় খড়্গপুর কলেজ থেকে, শেষ হয় খড়্গপুর থানার সামনে। নববর্ষ উপলক্ষে আয়োজিত এই বিশেষ পদযাত্রার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল—পুরো অনুষ্ঠানটি ছিল মহিলা পরিচালিত। টোটো প্রচার থেকে শুরু করে

খড়গপুরে দেবের প্রচারে ঐক্যের বার্তা, প্রদীপ সরকারের জয়ে আশাবাদী তৃণমূল শিবির! বিধানসভা-নির্বাচন ২০২৬

খড়গপুরে দেবের প্রচারে ঐক্যের বার্তা, প্রদীপ সরকারের জয়ে আশাবাদী তৃণমূল শিবির!

মঙ্গলবার, ১৪ এপ্রিল খড়গপুরের তালবাগিচা পোস্ট অফিস মোড়ে খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে এক জনসভায় যোগ দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি কর্মীদের উদ্দেশে ঐক্যের বার্তা দেন এবং উন্নয়নকে সামনে রেখেই ভোট দেওয়ার আহ্বান জানান।দেব বলেন, “মানুষের ভালোবাসা, আশীর্বাদ এবং বিশ্বাস থাকলে যে কোনও দলের প্রার্থী চোখ বন্ধ করেই জিতে যেতে পারে। আমি খড়গপুরে এসেছি আমাদের প্রার্থী প্রদীপ সরকারের জন্য আপনাদের আশীর্বাদ চাইতে।

গড়বেতার রেল-সমস্যা মেটাতে বড় উদ্যোগ, ট্রেন এক্সটেনশন ও স্টেশন জট কাটাতে রেলমন্ত্রীর দ্বারস্থ সৌমিত্র! পশ্চিম মেদিনীপুর

গড়বেতার রেল-সমস্যা মেটাতে বড় উদ্যোগ, ট্রেন এক্সটেনশন ও স্টেশন জট কাটাতে রেলমন্ত্রীর দ্বারস্থ সৌমিত্র!

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা বিধানসভা এলাকায় দীর্ঘদিনের রেল ও যাতায়াত সমস্যার সমাধানে নতুন আশার আলো দেখাল বিজেপি শিবির। গড়বেতা বিধানসভার বিজেপি প্রার্থী প্রদীপ লোধার উদ্যোগে বিষ্ণুপুরের সাংসদ Soumitra Khan রেলমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন বলে জানা গিয়েছে।প্রদীপ লোধার দাবি, তাঁর অনুরোধেই সাংসদ সৌমিত্র খাঁ ভারত সরকারের রেলমন্ত্রীর কাছে আবেদন করেছেন যাতে মেদিনীপুর–হাওড়া লোকাল ট্রেনের দুটি পরিষেবা—একটি সকালবেলার এবং একটি রাতের—বিষ্ণুপুর পর্যন্ত বাড়ানো হয়। এই এক্সটেনশন