অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বিজ্ঞান মঞ্চের তিন দিনের বিজ্ঞান অভিযান!

মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে বিজ্ঞান কর্মীদের সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বিজ্ঞান মঞ্চের তিন দিনের বিজ্ঞান অভিযান। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি গত ১৬ তারিখ থেকে তিন দিনের বিজ্ঞান অভিযান কর্মসূচি সম্পন্ন করেছে। এই অভিযানে জেলার ৬৫ টি জায়গায় বিজ্ঞান সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চার দশক উদযাপন উপলক্ষে 'বিজ্ঞানের আলো প্রতি ঘরে জ্বালো' শ্লোগানকে সামনে রেখে জেলার চারটি জায়গা থেকে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায

সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বিজ্ঞান মঞ্চের তিন দিনের বিজ্ঞান অভিযান!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে বিজ্ঞান কর্মীদের সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বিজ্ঞান মঞ্চের তিন দিনের বিজ্ঞান অভিযান। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি গত ১৬ তারিখ থেকে তিন দিনের বিজ্ঞান অভিযান কর্মসূচি সম্পন্ন করেছে। এই অভিযানে জেলার ৬৫ টি জায়গায় বিজ্ঞান সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চার দশক উদযাপন উপলক্ষে 'বিজ্ঞানের আলো প্রতি ঘরে জ্বালো' শ্লোগানকে সামনে রেখে জেলার চারটি জায়গা থেকে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও জ্ঞানচন্দ্র ঘোষ নামাঙ্কিত চারটি কেন্দ্রীয় বিজ্ঞান অভিযান জাঠা সারা জেলায় বিভিন্ন সাংস্কৃতিক, যুক্তিবাদী অনুষ্ঠান আলোচনা সংগঠিত করতে পেরেছে। সবশেষে মেদিনীপুর শহরে গান্ধী মুর্তির পাদদেশে চারটি কেন্দ্রীয় জাঠা মিলিত হয় বিজ্ঞানকর্মী সমাবেশে। সমাবেশে আলোচনা করতে গিয়ে সংগঠনের কার্যকরি সভাপতি অধ্যাপক প্রদীপ মহাপাত্র বলেন, বিজ্ঞানের সুফলগুলি যেমন সাধারণের মধ্যে নিয়ে যেতে হবে, তেমনি মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করতে হবে। সুস্থ পরিবেশ রক্ষার্থে আন্দোলন গড়ে তুলতে হবে। কৃষকদের সমস্যা জানতে দাওয়া বৈঠক সংগঠিত করতে হবে। জেলা সম্পাদক ড.সুধাপদ বসু বলেন জেলায় যুক্তিবাদী মনন তৈরি করতে বিদ্যালয়ে বিদ্যালয়ে যুক্তিবাদী অনুষ্ঠান, হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, শিশু বিজ্ঞান উৎসব, আকাশ পর্যবেক্ষণ প্রভৃতি কর্মসূচি সারা বছর জুড়ে নেওয়া হবে। দেশের সরকার মন্দির মসজিদ তৈরিতে ব্যস্ত,অথচ আমরা সবাই জানি দেশ বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত না হলে দেশের সার্বিক উন্নয়ন হবে না। সভায় উপস্থিত থেকে আলোচনা করেন রাজ্য কমিটির নেতৃত্ব অধ্যাপক তপন মিশ্র ও জেলার কার্যকরি সভাপতি ড.দিলীপ চক্রবর্তী। সংগঠনের গান পরিবেশন করেন নীলু মহাপাত্র। জাঠার যুক্তিবাদী কর্মীরা যুক্তিবাদী অনুষ্ঠান পরিবেশন করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা সুজাতা মাইতি।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ