অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

খড়গপুর পশ্চিম চক্রের বিদ্যাসাগর গুচ্ছ সম্পদ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা!

১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার খড়গপুর পশ্চিম চক্রের বিদ্যাসাগর গুচ্ছ সম্পদ কেন্দ্রের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ।খড়গপুরের সুভাষপল্লী বি.এন.আর. গ্রাউন্ডে আয়োজিত এই ক্রীড়ানুষ্ঠানে অংশগ্রহণ করে মোট ১৩টি বিদ্যালয়ের প্রায় ১৮০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণা বিশ্বাস এবং সম্পাদক হিসেবে দীপিকা ঘোষ দায়িত্ব পালন করেন । ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি। তাঁদের মধ্যে

খড়গপুর পশ্চিম চক্রের বিদ্যাসাগর গুচ্ছ সম্পদ কেন্দ্রের উদ্যোগে  অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা!

অরিন্দম চক্রবর্তী: ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার খড়গপুর পশ্চিম চক্রের বিদ্যাসাগর গুচ্ছ সম্পদ কেন্দ্রের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ।খড়গপুরের সুভাষপল্লী বি.এন.আর. গ্রাউন্ডে আয়োজিত এই ক্রীড়ানুষ্ঠানে অংশগ্রহণ করে মোট ১৩টি বিদ্যালয়ের প্রায় ১৮০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণা বিশ্বাস এবং সম্পাদক হিসেবে দীপিকা ঘোষ দায়িত্ব পালন করেন ।

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পৌরপ্রধান, খড়গপুর পৌরসভা কল্যাণী ঘোষ, মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ সহ-সভাপতি প্রদীপ সরকার,খড়গপুর টাউন থানা আই.সি পার্থসারথি পাল,বাংলার মেয়েদের টেবিল টেনিস কোচ শ্রীপর্ণা নন্দ , রাজু গুপ্তা, প্রণবেশ মণ্ডল,অরিন্দম সিংহ প্রমুখ।

অতিথিবর্গ তাঁদের বক্তব্যে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বের উপর আলোকপাত করেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান। বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন অরিন্দম সিংহ, কৃষ্ণা বিশ্বাস, দীপিকা ঘোষ-সহ খড়গপুর পশ্চিম চক্রের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

তাঁদের সুচারু ব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সমগ্র আয়োজনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সম্পর্কিত খবর

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম! পশ্চিম মেদিনীপুর

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম!

জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। দিল্লি এনসিআর অঞ্চলে গত ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মোট ৫২টি পদক জিতে পশ্চিমবঙ্গ জোনের স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়টি। এই সাফল্যের তালিকায় রয়েছে ২৪টি সোনা, ২১টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক। সাঁতার, ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে ও অ্যাথলেটিক্স—মোট পাঁচটি ক্রীড়া বিভাগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার খেলা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার

নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স