সম্পাদক সমীপেষু
খড়গপুরে শতবর্ষের ঐতিহ্য—সোলাপুরি মাতার পূজায় ভরসা রোগমুক্তি ও বিশ্বাসের!
খড়গপুর শহরের বহুসাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত হল সোলাপুরি মাতা বা আম্মাভারীর পূজা। শহরের তেলেগু সম্প্রদায়ের কাছে এই দেবী অত্যন্ত পূজিত ও শ্রদ্ধেয়। মূলত দেবী দুর্গার এক রূপ হিসেবে মানা হয় আম্মাভারীকে, যিনি শিশুদের হাম-বসন্ত, চিকেনপক্সের মতো রোগ থেকে রক্ষা করেন বলে বিশ্বাস। খড়গপুরের খরিদা বিধানপল্লী এলাকায় এই পূজার ইতিহাস ১০০ বছরেরও বেশি পুরনো। শুধু এই এলাকাই নয়, শহরের বিভিন্ন প্রান্তে এই উৎসব অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হয়। ভক্তদের মতে, গ্রীষ্মকালে যখন তাপমাত্রা চরমে ওঠে এবং জলবসন্ত বা
রাজনীতির ‘অন্নপ্রাশন’ কি গ্রাস করছে যুবসমাজের ভবিষ্যৎ---দেবরাজ সাহা
রাজনীতি, ভোট আর দলীয় বিভাজনের কঠিন বাস্তবতা—এই তিনের সংমিশ্রণে কি ধীরে ধীরে গড়ে উঠছে এক নতুন প্রজন্ম, যারা ভাবতে শেখার আগেই হয়ে উঠছে নিছক ভোটযন্ত্র?সমাজের আগামী ভবিষ্যৎ যে যুবসমাজ, তাদের প্রথম শিক্ষা, প্রথম চেতনা আর প্রথম আদর্শ নিয়েই এখন উঠছে বড় প্রশ্ন। আজকের বাস্তবতায় কি সেই ‘প্রথম পাঠ’ হয়ে উঠছে রাজনীতি, ভোটের অঙ্ক আর দলীয় বিভাজনের কৌশল? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শিক্ষামহল থেকে সাধারণ মানুষের মধ্যে।অন্নপ্রাশন—একটি শিশুর জীবনের প্রথম খাদ্যগ্রহণ, যা শুধু শরীর নয়, ভবিষ্যতের ভিত্তিকেও প্রতীকীভাবে নি
সম্পাদক সমীপেষু
একাকীত্বের অন্ধকারে প্রবীণদের মৃত্যু! আধুনিকতার দৌড়ে হারিয়ে যাচ্ছে মানবিকতার স্পর্শ?
সময় বদলেছে, বদলেছে জীবনযাত্রা ও সম্পর্কের সমীকরণ। কিন্তু এই দ্রুত পরিবর্তনের ভিড়ে কি ক্রমশ হারিয়ে যাচ্ছে মানবিকতা? শহুরে বাস্তব যেন সেই কঠিন প্রশ্নই ছুড়ে দিচ্ছে সমাজের সামনে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে মাত্র ৫০ দিনের মধ্যেই একের পর এক প্রবীণের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই স্বল্প সময়ে ৬৫ থেকে ৯০-৯৫ বছর বয়সি অন্তত ১৮ থেকে ২০ জন প্রবীণ নাগরিকের পচনশীল দেহ ময়নাতদন্তের জন্য মর্গে আনা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা বাড়িতে সম্পূর্ণ একা থাকতেন। অসুস্থ হয়
দেশ
এআই সামিটে কয়েকটি খুব গুরত্বপূর্ণ কথা সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই ---- সম্পাদকীয়
ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ প্রযুক্তি দুনিয়ার অন্যতম আকর্ষণ হয়ে উঠল আইআইটি খড়গপুরের বিশিষ্ট প্রাক্তন ছাত্র এবং গুগলের সিইও সুন্দর পিচাই৷ এআই সামিটে কয়েকটি খুব গুরত্বপূর্ণ কথা সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন৷ AI যে মানব সভ্যতায় চাকা, আগুন বা বিদ্যুৎ আবিষ্কারের মত গুরুত্বপূর্ণ সেকথা উল্লেখ করার পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন আগুনের ব্যবহার যেমন ঘর গরম রাখতে পারে, তেমনই তা পুড়িয়ে ছারখার করতে পারে জনপদ। বিদ্যুতের মাধ্যমে যেমন শহর আলোকিত হয়, তেমনই অসাবধানতায় প্রাণহানিও ঘটে। কথাগুলি আমাদের স্মরণে
বাগদেবী-বিদ্যাদেবী-সরস্বতী মায়ের কৃপাতে মূর্খ কালিদাসের মহাকবি হয়ে ওঠার গল্প!
বাংলা ভাষার প্রধান উৎস হচ্ছে সংস্কৃত ভাষা। আরও সহজভাবে বললে সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তি। আর সেই সংস্কৃত ভাষার সর্বশ্রেষ্ঠ কবি হলেন মহাকবি কালিদাস। প্রাচীন ভারতেরও তিনি সর্বশ্রেষ্ঠ কবি। এটাই কালিদাস পণ্ডিতের সবচেয়ে বড় পরিচয়। তবে আমাদের সাথে কালিদাস পণ্ডিতের পরিচয়টা হয়ত ঘটেছে অন্যভাবে। আর সেটা হচ্ছে ‘ধাঁধাঁ’। বর্তমানে ধাঁধাঁর প্রচলন কমে গেলেও আমাদের বাল্যকাল কেটেছে মজার মজার ধাঁধাঁর খেলায়। আর কালিদাসের ধাঁধাঁ ছাড়া যেন ধাঁধাঁর আসর জমতোই না। যেমন, কালিদাস পণ্ডিতে কয় বাল্য
আইআইটি খড়গপুর কীভাবে স্বাধীনতা সংগ্রামীদের কারাগার থেকে বিকশিত ভারতের স্বপ্নে আবির্ভূত!
ভারতের সংবিধানকে প্রজাতন্ত্র হিসেবে গ্রহণের ৭৫তম বছরে, আইআইটি খড়গপুরের নিজস্ব হীরকজয়ন্তী উদযাপনের সময়, আইআইটি খড়গপুরের ক্যাম্পাসটি একটি শক্তিশালী বিরোধিতা হিসেবে দাঁড়িয়ে আছে। একসময় যেখানে মন ছিল শৃঙ্খলিত, এখন সেখানে কিছু উজ্জ্বল বুদ্ধিজীবী লালন-পালন করে একটি স্বাধীন ও প্রগতিশীল ভারত গঠন করে।ব্রিটিশ শাসনামলে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি নিষ্ঠুর আচরণের জন্য কুখ্যাত হিজলি ডিটেনশন ক্যাম্প আজ ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ঐতিহাসিক হৃদয়।হিজলি কারাগারের সংকীর্ণ,
বিশ্ব এইডস দিবস!
আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। ভয়াবহ এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রতি বছরই পালিত হয় এই দিনটি।বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) দ্বারা ঘোষিত বিশ্ব জনস্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত একটি অন্যতম দিবস।এই এইডস দিবস সম্পর্কে জানার পূর্বে আমাদেরকে জানতে হবে এইডস আসলে কী?এইডস (AIDS) কথাটির অর্থ হল- Acquired Immunodeficiency Syndrome।এই রোগটির জন্য যে ভাইরাসটি দায়ী সেটি হল- Human Immunodeficiency Virus (HIV) নামে এক ক্ষুদ্র ভয়ানক ভাইরাস।এই ভাইরাস মানবদেহ
সম্পাদক সমীপেষু
আডা লাভলেস: দীপ্তি ও দাহের এক বিষাদপ্রতিমা!
কমপিউটার আর তার প্রোগ্রামিং গড়ে ওঠার ভিতরকথাটা যাঁরা চর্চা করবেন, আডা লাভলেস ( ১০ ডিসেম্বর ১৮১৫ - ২৭ নভেম্বর ১৮৫২) কে তাঁদের জানতেই হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও বাড়িতে, গুণিজনসঙ্গ করে, নিজের অপূর্ব মেধায় কমপিউটারের প্রোগ্রামিং এর বিকাশের ইতিহাসে আডা লাভলেস নিজেকে স্মরণীয় উচ্চতায় তুলে ধরেছিলেন। গত ২৭ নভেম্বর আডা লাভলেস এর প্রয়াণদিবস ছিল। ১৮৫২-র ২৭ নভেম্বর তারিখে তাঁর মৃত্যু হয়। চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনযন্ত্র আবিষ্কার করেছিলেন। আডা, তখন সদ
এক আদর্শবান ও কর্মনিষ্ঠ মানুষের কথা -মিন্টু চৌধুরী
আজ একটা গল্প বলি শুনুন। না, ঠিক গল্প নয়। সত্য, একেবারে নির্ভেজাল সত্য। এক মানুষের কথা। মানুষের মত মানুষ। নিঃস্বার্থ সমাজসেবী, পরোপকারী, বামপন্থী ভাবাদর্শে অনুপ্রানিত রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও লেখক হয়েও তিনি চিরকাল থেকে গেলেন প্রচারের আড়ালে। সৌম্য,শান্ত, সুভদ্র, জনপ্রিয় এই মানুষটি একটানা পঁচিশ বছর খড়্গপুর মিউনিসিপ্যালিটির কমিশনার ছিলেন। দীর্ঘ পনের বছর ছিলেন ভাইস-চেয়ারম্যান । বার্ধক্য ও অসুস্থতা তাঁকে কাবু করতে পারে নি। আজও তিনি সেবামূলক, সাংস্কৃতিক ও সৃষ্টিশীল কর্মে নিজেকে নিয়োজিত রেখে
সম্পাদক সমীপেষু
"এ জীবন লইয়া কী করিতে হয়"
শ্রীরামকৃষ্ণ বলতেন মানুষের জীবনের লক্ষ্য ঈশ্বরলাভ। তিনি নিজে কি ঈশ্বরলাভ করেছিলেন? মনে হয় না। তাঁর ঈশ্বরলাভ হয়ে গিয়েছে, এমন প্রতীতি হলে ক্যানসার আক্রান্ত স্বামীর আরোগ্য চেয়ে সহধর্মিণী সারদামণি তারকেশ্বরে গিয়ে হত্যে দিতে যেতেন না, নিশ্চিত। শ্রীরামকৃষ্ণও বাঁচতে চাইছিলেন। গলার কষ্টে ক্যানসার রোগী ঢোঁক গিলতে পারতেন না। অথচ ক্ষুধাবোধ রয়েছে। পুষ্টিকর খাদ্যের প্রয়োজন বুঝতে পারেন। ডিম আনা হত। কোনো কোনো দিন চটকে চটকে একটু গিলতে পারতেন। কোনোদিন কশ বেয়ে পড়ে যেত। গেঁড়ি গুগলির পাতলা ঝোল চ
ঝাড়গ্রাম
পৌড়া অষ্টমী আবার কারো কাছে 'পোড়া অষ্টমী বা 'পটুয়া' বা 'প্রথমা' অষ্টমী বা 'পড়ুয়া অষ্টমী'!
অবিভক্ত মেদিনীপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে সুবর্ণরেখার পাশাপাশি অঞ্চলে এই অষ্টমী পালন খুব পুরানো রীতি এবং ধুমধাম করে পালিত হয়। পড়ুয়া অষ্টমী, যা পৌড়া অষ্টমী,পটুয়া, পোড়া অষ্টমী বা প্রথমা অষ্টমী নামেও পরিচিত। অবিভক্ত মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর সহ সুবর্ণরেখা অববাহিকার সীমান্তবর্তী অঞ্চলে এই উৎসবটি প্রচলিত।বাড়ির বড় ছেলে বা মেয়ের মঙ্গল কামনায় মঙ্গল ফোঁটা দেওয়া হতো। সকাল বেলা গায়ে হলুদ মেখে স্নান করে কাচা পোশাক, নতুন ঘুমসী পরে, তুলস
সম্পাদক সমীপেষু
স্বাধীনতার গান- "মাতৃবন্দনা-বন্দে মাতরম"
আটত্রিশ বছর বয়সের সরকারি কর্মচারী। ডেপুটি ম্যাজিস্ট্রেট। ১৮৭৬ সাল নাগাদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ( ১৮৩৮ - ১৮৯৪) লিখে ফেললেন বন্দে মাতরম গানটি। শহরের নাম চুঁচুড়া। হুগলি জেলার প্রধান প্রশাসনিক কেন্দ্র। সেখানেই তখন বঙ্কিমচন্দ্রের কাজ। শহরের পাশ দিয়েই বয়ে চলেছে পুণ্যস্রোতা গঙ্গা। পতিতোদ্ধারিণী গঙ্গে! অদ্ভুত এক ভাললাগার মধ্যে দিয়ে হৃদয় থেকে উৎসারিত হল বন্দে মাতরম। গান যে তিনি অত্যন্ত ভালবাসতেন। নিজে হতেও চেয়েছিলেন কবি। লিখেই মনে হল একটা অসাধারণ কিছু সৃষ্টি হয়েছে। যদুনাথ ভট্টাচার
পশ্চিম মেদিনীপুর
অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতাকামী মাত্র ২০ বছর বয়সে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন অনাথবন্ধু পাঁজা!
ঐতিহাসিক অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতাকামী মাত্র ২০ বছর বয়সে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন অনাথবন্ধু পাঁজা । এই মহান ব্যক্তিত্বকে বর্তমানে ভুলতে বসেছে অবিভক্ত মেদিনীপুরের নতুন প্রজন্ম । জীবনে কখনও ইংরেজদের কাছে তিনি মাথা নত করেননি। শুরু হবে ফুটবল খেলা ৷ ঠিক তখনই ঘটল ঘটনাটা ৷ বল পায়ে মাঠে নেমেছিলেন মেদিনীপুরের জেলাশাসক বার্জ ৷ সামনে থেকে চলল গুলি ৷ মাটিতে পড়ে গেলেন অত্যাচারী শাসক৷ তাঁর বুকের উপর চড়ে বসলেন দুই যুবক৷ হাতে থাকা পিস্তল খালি করে দিলেন শাসকের বুকে ৷ দ্রাম দ্রাম দ্র
কালীঘাট মন্দির সেকাল ও একাল.. পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়!
।।করালো বদ নং ঘোরাঙ মুক্ত কেশী চতুর ভুজাৄ্:ঙ ত্রিনেত্রম।। কি দিব মা ? কি আছে আমার আমি যে তোমার তুমি যে আমারি যত আশা ওই পাশ রি।। ভারত মন্দিরে দেশ হিসেবে পরিচিত। ভারতে ২০ লক্ষ্ মন্দির রয়েছে। কালীঘাট মন্দির টি হিন্দু দেবী কালীর প্রতি নিবেদিত এবং ভারতের অন্যতম বিখ্যাত কালী মন্দির রূপে বিবেচিত। প্রতিদিন হাজার হাজার কালী ভক্ত মন্দিরে আসেন এবং পূজা করেন। এটি একটি শক্তিপীঠ সতীর একান্ন পিঠের অন্যতম একটি পীঠস্থান। কালীঘাট মন্দিরের সাথে সম্পর্কিত অসংখ্য গল্প রয়েছে সবচেয়ে জনপ্রিয় গল্প গুলির মধ্যে একটি হ
সম্পাদক সমীপেষু
গুরু-শিষ্য পরম্পরা: শিক্ষক দিবসের অনুপ্রেরণা - ত্রিশূলকণ্ঠ
আজ ৫-ই সেপ্টেম্বর শিক্ষক দিবস ও সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন । তিনি শিক্ষা কে জীবনের অন্যতম স্তম্ভ বলে মনে করতেন।এই দিনে একটা পুরনো গল্পের কথা মনে পড়ছে—এক চিরন্তন কাহিনি, আমাদের গুরু-শিষ্য পরম্পরার। এটি সেই তানসেনের কাহিনি, ভারতীয় সংগীতের প্রতীক, এবং তাঁর গুরু স্বামী হরিদাসের।অনেক দিন কেটে গেছে, কিন্তু এই কাহিনি ভারতবর্ষের গুরু-শিষ্য পরম্পরার অন্তঃস্রোতে আজও বেজে চলে। তানসেন—নামটির সঙ্গেই জড়িয়ে আছে ভারতীয় সংগীতের মহিমা। মোগল সম্রাট আকবরের সভায় তিনি ছিলেন রাজ-গায়ক, নবরত্নের এক রত্ন। একদিন
মানুষের স্বপ্নের মেট্রো!
স্বপ্ন মানুষকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। যার স্বপ্নের সঙ্গে কর্মের যোগাযোগ আছে তিনিই কার্যত সফল।শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভ উদ্বোধন করলেন পৃথিবীর বৃহত্তম, ব্যাস্ততম শহর কলকাতার তিন মেট্রো সার্ভিস। নোয়াপাড়া- যশোহর রোড মেট্রো -দমদম জয় হিন্দ বিমানবন্দর মেট্রো, শিয়ালদহ -এসপ্ল্যানেড, বেলেঘাটা -হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। এটি একটি ঐতিহাসিক দিবস। যেটি শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষের কাছে নয়, ভারতবাসীর মনের মোনিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে। একটা নয়, দুটো
চেনাব ব্রীজের উদ্বোধন হলো তার মুখ্য কারিগর ড. মাধবী লতা !
ভূমিকম্পপ্রবণ জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতুটি প্রকৌশল জগতে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। এটি বিশ্বের সবথেকে রেলপথের ঝুলন্ত সেতু। এই চেনাব ব্রিজের উদ্বোধনের পরেই একটি বিশেষ বিজ্ঞাপন প্রকাশ করেছে ডেয়ারি জায়ান্ট আমুল। 'উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ' প্রকল্পের অংশ হিসেবে নির্মিত এই সেতুটি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, যা প্রথমবারের মতো রেলপথে কাশ্মীর উপত্যকাকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে। দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং ভ
সম্পাদক সমীপেষু
১২৮ তম জন্মদিনে অপরাজেয় বঙ্গসন্তান চিরস্মরণীয় কিংবদন্তি নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু - সম্পাদকীয়
মহান দেশপ্রেমিক, শতকোটির বীরপুত্র, যুব সমাজের অনুপ্রেরণা যাই বলে সম্মোধন করা হোক না কেন তা যেন অনেক কম হয়ে যায়। তিনি আর কেউ নন, দেশবাসীর অমর সন্তান, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষ চন্দ্র বসু। নামটির পাশে দুটি ভাবনা আছে। একটি জন্মভূমি অর্থাৎ সবার উপরে আমার দেশ অপরটি অনুপ্রেরণা। দেশবাসীর কাছে তিনি চিরকালের এক মহানায়ক। এক আনফরগটেন হিরো। ভারতের ও বিশ্বের মুক্তি আন্দোলনের ইতিহাসের এক বিতর্কিত ও বর্ণাঢ্য ব্যক্তিত্ব। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অন্যতম প্রধান চরিত্র। স্বাধীনতা সংগ্রামে
অভয়া কি সত্যি বিচার পেল? সম্পাদকীয়
বিচার তো হলো, সাজা ঘোষণাও হলো কিন্তু অভয়া কি সত্যি বিচার পেল ? এই বিলিয়ন ডলারের প্রশ্নটিই তাড়িয়ে বেড়াবে শাসক তাড়িত ভারতের তদন্ত ব্যবস্থা ও বিচার ব্যবস্থাকে। যে লক্ষ কোটি মানুষ আর জি কর মেডিক্যা ল কলেজ হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ খুনের ন্যায় বিচার চেয়ে রাস্তায় নেমেছিল এবং রাত জেগেছিল এরপর তারা কি এই তদন্ত ব্যবস্থা ও বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে কি? তদন্তের নামে, বিচারের নামে এই প্রহসন ন্যায় বিচারের প্রত্যাশাকে চিরতরে মুছে দেবে না তো? একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের শা
এইচএমপিভি: রহস্যময় ভাইরাস চীনকে গ্রাস করছে - সম্পাদকীয়
HMPV ভাইরাসের প্রভাবে নাজেহাল চিন। হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়। হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা। এইচএমপিভি ছাড়াও, অন্যান্য ভাইরাসও দ্রুত ছড়িয়ে পড়ছে, যার মধ্যে আরএসভি এবং ইনফ্লুয়েঞ্জা। HMPV সম্পর্কে কি জানি? এবং চীনে ক্রমবর্ধমান মামলার বিষয়ে কী? চীনের সিডিসি ওয়েবসাইট অনুসারে, মানব মেটাপনিউমোভাইরাস একটি আরএনএ ভাইরাস। এটি Pneumoviridae, Metapneumovirus গণের অন্তর্গত। এটি 2001 সালে ডাচ গবেষকরা শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত শিশুদের নমুনা অধ্যয়ন করে প্রথম খুঁজে পান। গবেষণায় দেখা গেছে অন্তত ছয়