সম্পাদক সমীপেষু
রাখিবন্ধন উৎসবের পৌরাণিক তাৎপর্য!
রাখীবন্ধন উৎসব বা রাখীপূর্ণিমা দক্ষিণ এশিয়ার একটি উৎসব। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। হিন্দু ,মুসলিম , জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়। মহাভারতে আছে, একটি যুদ্ধের কৃষ্ণের কবজিতে আঘাত ল
সম্পাদক সমীপেষু
"সম্পাদকীয় - বাঙালির নববর্ষ একটি অন্যতম উৎসব"
পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন বাঙালির এক অন্যতম উৎসব। ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলা ভূখন্ডের সব মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখকে বরণ করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, "এসো, এসো, এসো হে বৈশাখ। তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।" অতীতের গ্লানি-দুঃখ-জরা মুছে ফেলে নতুন বছর সবার জন্য আনন্দ ও মঙ্গলের বার্তা নিয়ে আসবে—এটাই প্রত্যাশ
সম্পাদক সমীপেষু
তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা,কাব্যগ্রন্থ ও ঘুগনি বিক্রেতা-পেয়েছেন পদ্মশ্রী!
আজকে কথা বলবো এমন একটি ব্যাক্তি যার নামের আগে কখনও শ্রী লাগেনি, খান তিনেক জামা, একটি ছেঁড়া রাবার চপ্পল,একটা অ-খিলানযুক্ত চশমা এবং ৭৩২ টাকার জমা মূলধনের মালিক। ইনি হলেন পশ্চিম ওড়িশার বাসিন্দা কবি পদ্মশ্রী হলধর নাগ। পরণে সাদা ধুতি আর সাদা কুর্তা। খালি পা, পিঠে গড়িয়ে পড়েছে কোকড়ানো, তেলতেলে লম্বা চুল। সম্বলপুরের রাস্তায় চানা-ঘুগনি বিক্রেতা এই ব্যক্তিকে অনেকেরই চোখে পড়ে না। বা অনেকে দেখেও চোখ ঘুরিয়ে চলে যান হয়তো!তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা মানুষের ওপর সমাজের শিক্ষিত মানুষেরা PHD করছেন। যি
সম্পাদক সমীপেষু
রবীন্দ্রনাথের আশ্চর্য বাড়িগুলো! - মহুয়া দাশগুপ্ত
শান্তিনিকেতনে আজও ছড়িয়ে রয়েছে সেই সব স্বপ্ন। আজ সেইসব বাড়ির কথাই বলি।জোড়াসাঁকোর একান্নবর্তী পরিবারে একেবারে নিজের বলতে তো একটি ঘর আর অবসর বলতে তেতলার ছাদখানি ছিল। শিলাইদহে একলার সংসার ছিল রবিঠাকুরের। সংসার সামলাতেন মৃণালিনী দেবী। আর রবীন্দ্রনাথ? পদ্মানদীতে ভাসমান বজরায় একলা হয়েই মগ্ন হতেন লেখার কাজে। এক দার্শনিক কবির এই একলা হওয়ার উপযুক্ত পরিসর সত্যিই প্রয়োজন। শান্তিনিকেতনের আনাচে কানাচে রূপ পেয়েছে কবির খেয়াল। বিশ্বভারতী প্রতিষ্ঠা ছাড়াও ভুবনডাঙার ব্যপ্ত আকাশ জানে রবীন্দ্রনাথের ঘর তৈরির গল্প। আজ
সম্পাদক সমীপেষু
সম্পাদক সমীপেষু: প্রতারণার ফাঁদে!
বেশ কয়েক বছর ধরে মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার্থে বাংলা ছেড়ে ভিনরাজ্যে পড়তে যাচ্ছে। সম্প্রতি ভিনরাজ্যে পড়তে যাওয়া এই পড়ুয়াদের টার্গেট করেই শুরু হয়েছে অভিনব কায়দায় প্রতারণা। এতে পড়ুয়া ও অভিভাবকরা সর্বস্ব হারানোর সম্ভাবনার মুখে পড়ছেন। একই ঘটনা ঘটেছে আমার সঙ্গেও। সম্প্রতি এক সকালে আমার মোবাইল ফোনে একটি হোয়্যাটসঅ্যাপ কল আসে। ব্যস্ততার কারণে যাচাই না করেই কলটি ধরে ফেলি। ফোনের ও প্রান্ত থেকে হিন্দিতে প্রশ্ন করা হয়, আমি কি ‘অমুক’? আমার ছেলে কি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছে? প্রতিটি প্রশ
সম্পাদক সমীপেষু
লাদাখ কেন প্রতিবাদ করছে?
লাদাখের রাজধানী লেহ-এর ঠান্ডা রাস্তায় প্রতারণা এবং ক্রোধের অনুভূতি স্পষ্ট, যেখানে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক এখন দুই সপ্তাহ ধরে অনশন করছেন।তার 'মৃত্যু অনশন' প্রতিবাদ ২১তম দিনে প্রবেশ করার সাথে সাথে, ওয়াংচুক কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের জন্য সাংবিধানিক সুরক্ষা এবং শিল্প ও খনির লবি থেকে পরিবেশগতভাবে ভঙ্গুর লাদাখের বাস্তুতন্ত্রের সুরক্ষার জন্য তার দাবির জন্য চাপ অব্যাহত রেখেছিলেন।সোনম ওয়াংচুকের বিক্ষোভ ৬ই মার্চ লাদাখের লেহ থেকে শুরু করেছিল।ওয়াংচুকের সাথে অনেক স্থানীয় লোক রয়েছে যারা "লাদাখের পর
সম্পাদক সমীপেষু
প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে চাই কাউন্সেলিং এর ব্যবস্থা!
গবেষণায় দেখা গেছে,সম্প্রতি সময়ে ছাত্র-ছাত্রীরা অল্পতেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।বাড়িতে বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শাসন করলেই আবার কিছু অঘটনও ঘটিয়ে দিচ্ছে।যেমন-আত্মহত্যা, বাড়ি থেকে পালিয়ে যাওয়া,অবসাদ, পড়াশোনা বন্ধ করে দেওয়া প্রভৃতি।এছাড়াও দেখা গেছে,শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা জনিত সমস্যার কারণেও ছাত্র-ছাত্রীরা মানসিক অবসাদে ভুগছে অর্থাৎ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।যেমন- পরীক্ষায় কম নম্বর পাওয়া,আশানুরূপ পরীক্ষা না হওয়া,শিক্ষক-শিক্ষিকাদের শাসন প্রভৃতিকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীরা অল্পতেই হতাশাগ্রস্ত হ
সম্পাদক সমীপেষু
সম্পাদক সমীপেষু: সততার অভাব
সততা মনুষ্যত্বের বিকাশ ঘটায়। সততা মানবজীবনে সফলতা ও আনন্দ বয়ে আনে। সততাই বড় সম্পদ। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সৎলোক কখনো মিথ্যা কথা বলে না, কারও সম্পদ লুট করে না, তার দ্বারা ঘুষ গ্রহণ ও মানুষের সঙ্গে প্রতারণা করা সম্ভব হয় না। প্রত্যেক সমাজেই সততার জয়জয়কার। সততার সামাজিক মূল্য অপরিসীম, এর মাধ্যমে সমাজে সুখ ও শান্তি প্রতিষ্ঠিত হয়। সততার অভাবে সমাজ হয় দুর্নীতিগ্রস্ত, বিশ্বের দরবারে দেশ ও জাতি হয় কলঙ্কিত। বর্তমান বিশ্বে যাবতীয় অশান্তির মূল কারণ হচ্ছে সৎলোকের অভাব। সৎলোকের জীব