অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

সম্পাদক সমীপেষু: সততার অভাব

সততা মনুষ্যত্বের বিকাশ ঘটায়। সততা মানবজীবনে সফলতা ও আনন্দ বয়ে আনে। সততাই বড় সম্পদ। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সৎলোক কখনো মিথ্যা কথা বলে না, কারও সম্পদ লুট করে না, তার দ্বারা ঘুষ গ্রহণ ও মানুষের সঙ্গে প্রতারণা করা সম্ভব হয় না। প্রত্যেক সমাজেই সততার জয়জয়কার। সততার সামাজিক মূল্য অপরিসীম, এর মাধ্যমে সমাজে সুখ ও শান্তি প্রতিষ্ঠিত হয়। সততার অভাবে সমাজ হয় দুর্নীতিগ্রস্ত, বিশ্বের দরবারে দেশ ও জাতি হয় কলঙ্কিত। বর্তমান বিশ্বে যাবতীয় অশান্তির মূল কারণ হচ্ছে সৎলোকের অভাব। সৎলোকের জীব

সম্পাদক সমীপেষু: সততার অভাব

সততা মনুষ্যত্বের বিকাশ ঘটায়। সততা মানবজীবনে সফলতা ও আনন্দ বয়ে আনে। সততাই বড় সম্পদ। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সৎলোক কখনো মিথ্যা কথা বলে না, কারও সম্পদ লুট করে না, তার দ্বারা ঘুষ গ্রহণ ও মানুষের সঙ্গে প্রতারণা করা সম্ভব হয় না। প্রত্যেক সমাজেই সততার জয়জয়কার। সততার সামাজিক মূল্য অপরিসীম, এর মাধ্যমে সমাজে সুখ ও শান্তি প্রতিষ্ঠিত হয়। সততার অভাবে সমাজ হয় দুর্নীতিগ্রস্ত, বিশ্বের দরবারে দেশ ও জাতি হয় কলঙ্কিত। বর্তমান বিশ্বে যাবতীয় অশান্তির মূল কারণ হচ্ছে সৎলোকের অভাব। সৎলোকের জীবনবোধ অসৎ লোকের জীবনবোধের চেয়ে বিপরীতধর্মী। সৎলোকের অভাবে জাতিতে জাতিতে সংঘাত-সংঘর্ষ লেগে আছে। ফলে বিশ্বের নানা স্থানে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে।

সৎলোক বৈষয়িকভাবে দরিদ্র থাকতে পারে। এমন জীবনের আনন্দ কোনো অসৎলোক অনুধাবন করবে না। আমাদের সমাজের অসৎ লোকদের ধারণা হলো, সমাজে সব লোকই অসৎ। আবার অসৎলোক নিজের অসততার পক্ষে সাফাই গাইতে গিয়ে বলে বেড়ায়, সমাজে সব লোকই অসৎ। আর সে নিজে যা করছে তাই স্বাভাবিক। কিছু অসৎলোক এমনও বলে যে ওসব পদে বসে সৎ থাকা যায় না। সৎ থাকতে গেলে চাকরি হারাতে হবে। ব্যক্তি পর্যায়ের কিছু লোক বলে ট্যাক্স অফিসে গিয়ে সৎ হতে গেলে ট্যাক্সম্যানরা আপনার কাছ থেকে শুধু বেশি ট্যাক্সই চাইবে। অসৎ ও দুর্নীতিবাজ লোকদের আরেক কৌশল হলো কী করব, ওপরের সবাইকে খুশি করতে হয়! অসৎলোক কাউকে নিয়ম ভেঙে কিছু সুবিধা দিতে গিয়ে বলে, ওপরের নির্দেশ আছে। অসৎলোকেরা আবার সংঘবদ্ধ থাকে। তাদের পাশ কাটিয়ে সঠিক সিদ্ধান্ত কেউ দিতে গেলে তারা তা ঠেকিয়ে দেবে।

দুর্নীতিবাজদের নানাবিধ কৌশল রয়েছে, এর অন্যতম হচ্ছে সৎ লোককেও দুর্নীতিবাজ বলা। তাদের মন্তব্য, লোকটা সৎ কারণ সে দুর্নীতি করার সুযোগ পায়নি। সুযোগ পেলে দেখতেন, সে হতো দুর্নীতির গডফাদার! দুর্নীতিবাজরা সৎলোকদের এসব বলে একটু হলেও গায়ে কাঁদা মেখে দিতে চায়। তবে যারা প্রকৃত অর্থেই সৎ, তারা এসব নিন্দাবাদের পরোয়া করে না।

তারা সৎ থাকে নিজের বিশ্বাসকে মূল্য দেওয়ার জন্য। তাদের বিশ্বাস, সততা তাদের অন্যদের থেকে শুধু আলাদাই করবে না, প্রকৃতপক্ষে তারাই সফল। তাদের সফলতার মাপকাঠি সততা আর পরিশ্রম। তাদের আরেক গুণ হলো তারা বিনয়ী। দুনিয়ার মিথ্যা লোভ তাদের তাড়িয়ে ফিরতে পারে না। তারা এক অনন্য মানুষ। সৎলোকের সুনাম ও সুখ্যাতি চিরদিন অব্যয় অক্ষয় থাকে।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

মৃত্যুর আগে দেখা হলো না, মৃত্যুর পর মিলল পাঁচ ঘণ্টার প্যারোল—এ কেমন রাষ্ট্রের মানবিকতা? সম্পাদক সমীপেষু

মৃত্যুর আগে দেখা হলো না, মৃত্যুর পর মিলল পাঁচ ঘণ্টার প্যারোল—এ কেমন রাষ্ট্রের মানবিকতা?

একজন মা মৃত্যুর আগে শেষবারের মতো তাঁর বন্দি ছেলেকে দেখতে চেয়েছিলেন। চেয়েছিলেন, মৃত্যুর আগে অন্তত একবার সন্তানের মুখটি দেখে যেতে। আবেদন ছিল না কোনও বিশেষ সুবিধার, ছিল না ক্ষমতার দাবি—ছিল শুধু একজন মায়ের শেষ ইচ্ছা। কিন্তু রাষ্ট্র বলল—সম্ভব নয়।মা চলে গেলেন।তারপর রাষ্ট্র বলল—এবার পাঁচ ঘণ্টার প্যারোল দেওয়া যেতে পারে। এর চেয়ে নির্মম পরিহাস আর কী হতে পারে?সন্ধ্যা রাণী ধর কোনও ক্ষমতাবান ব্যক্তি ছিলেন না। তিনি শুধু একজন মা। তাঁর ছেলে চিন্ময় কৃষ্ণ দাস বন্দি। মৃত্যুশয্যায় থাকা মা শেষবার ছেলেকে দে

সাঁওতালি ভাষা, অলচিকি লিপি—দুই কি এক? সম্পাদক সমীপেষু

সাঁওতালি ভাষা, অলচিকি লিপি—দুই কি এক?

সাঁওতালি অলচিকি লবঙ্গ জিলিপি—শৈশবের এক মজার স্মৃতি দিয়েই হয়তো শুরু করা যায়। আমাদের সময়ে ছোটদের হাতে থাকত ‘বঙ্গলিপি’ খাতা। পাতলা মলাটে আঁকা থাকত শীর্ণ বঙ্গজননীর মানচিত্র। মানচিত্রের মাথার দিকে, দার্জিলিং জেলার বাঁ পাশে লেখা থাকত ‘বঙ্গ’, আর কোচবিহারের দিকে, যেখানে অসমের সঙ্গে সীমানা মিলেছে, লেখা থাকত ‘লিপি’। ছোটরা সেই মলাটের ‘বঙ্গ’-কে লবঙ্গ আর ‘লিপি’-কে জিলিপি বানিয়ে বেশ মজা পেত।আমাদের বাড়িতে সুন্দর হস্তাক্ষরের গুরুত্ব ছিল বানান শেখার মতোই। বড় বড়, স্পষ্ট ও সুচারু অক্ষরে দিদিমাকে চিঠি লিখতাম আমর