টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলে বসে আঁকো প্রতিযোগিতা!
ছাত্র-ছাত্রীদের সৃজনশীল ক্ষমতাকে উৎসাহিত করার লক্ষ্যে মেদিনীপুরের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হলো 'বসে আঁকো প্রতিযোগিতা । সারা মেদিনীপুর এর কমবেশি প্রায় সব স্কুলের ছাত্রছাত্রীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাক্ প্রাথমিক ও প্রাথমিক (প্রথম ও দ্বিতীয় শ্রেণী ) এই দুটি বিভাগে প্রতিযোগিতা হয়। দুটি বিভাগে বিষয় ছিল 'যেমন খুশি আঁক' ও 'একটি গ্রাম্য দৃশ্য'। নিজেদের স্কুলের ছাত্রছাত্রী সহ সকল বিদ্যালয়ের শি
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ছাত্র-ছাত্রীদের সৃজনশীল ক্ষমতাকে উৎসাহিত করার লক্ষ্যে মেদিনীপুরের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হলো 'বসে আঁকো প্রতিযোগিতা । সারা মেদিনীপুর এর কমবেশি প্রায় সব স্কুলের ছাত্রছাত্রীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাক্ প্রাথমিক ও প্রাথমিক (প্রথম ও দ্বিতীয় শ্রেণী ) এই দুটি বিভাগে প্রতিযোগিতা হয়। দুটি বিভাগে বিষয় ছিল 'যেমন খুশি আঁক' ও 'একটি গ্রাম্য দৃশ্য'। নিজেদের স্কুলের ছাত্রছাত্রী সহ সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে মিশে আনন্দ সহকারে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতার। আয়োজক বিদ্যালয়ের প্রিন্সিপাল ড: মৌপিয়া উইলিয়াম জানান, 'ছেলেমেয়েদের আনন্দ আর উৎসাহ দেওয়ার জন্যই এই আয়োজন। ওরা তো শুধু পড়াশোনা নয় ,অন্যান্য পারদর্শী, তাই ওদের সৃজনশীল গুনাবলী বিকাশের জন্যই এই আয়োজন'।

সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুরে জগন্নাথ সংঘের শ্যামাপুজোয় বর্ণাঢ্য রাবণ দহন, উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার
পশ্চিম মেদিনীপুর
ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে ভাইফোঁটা, পূরণ হলো ইতিহাসের এক আবেগঘন স্মৃতি
পশ্চিম মেদিনীপুর
মারণরোগে আক্রান্ত মা, গুরুতর অসুস্থ মেয়ে—চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন!
একজন মায়ের জীবন বাঁচানোর লড়াই, মেয়ের সুস্থতার প্রত্যাশা—আপনার একটু সহযোগিতাই হতে পারে তাঁদের বেঁচে থাকার আশার আলো।