গণনা ঘিরে উত্তেজনা চরমে, মমতা–অভিষেকের বাড়ির সামনে কড়া নিরাপত্তা—মোতায়েন আধাসেনা!
বাংলার রাজনৈতিক পরিস্থিতি ভোটগণনার দিনেই ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রশাসনিক সূত্রের খবর, দ্রুত আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডেই রাজ্যে ক্ষমতার পালাবদলের ইঙ্গিত মিলেছে। বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি বেশ কিছু জায়গায় এগি
অভিজিৎ সাহা: বাংলার রাজনৈতিক পরিস্থিতি ভোটগণনার দিনেই ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রশাসনিক সূত্রের খবর, দ্রুত আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডেই রাজ্যে ক্ষমতার পালাবদলের ইঙ্গিত মিলেছে। বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি বেশ কিছু জায়গায় এগিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। এই ফলাফল ঘিরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়াতে শুরু করেছে।অভিযোগ উঠছে, একাধিক জায়গায় শাসক দলের কাউন্টিং এজেন্টদের উপর হামলা হয়েছে। কোথাও প্রার্থীদের লক্ষ্য করে আক্রমণের ঘটনাও সামনে এসেছে। পাশাপাশি কয়েকটি এলাকায় দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও মিলেছে। পরিস্থিতি সামাল দিতে কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে বলে খবর।এই পরিস্থিতিতে কমিশনের আশঙ্কা, বিকেলের দিকে উত্তেজনা আরও বাড়তে পারে। বিশেষ করে রাজ্যের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সেই কারণেই মমতা ও অভিষেকের বাসভবনের সামনে আধাসামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি স্থানীয় পুলিশের নজরদারিও কড়া করা হয়েছে।প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না।
সম্পর্কিত খবর
কলকাতা
ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর
রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল