Skip to content

গণনাকেন্দ্রে তুমুল সংঘর্ষ! নোয়াপাড়া-বীজপুরে তৃণমূল প্রার্থীদের মারধরের অভিযোগ, লাঠিচার্জে নিয়ন্ত্রণে পরিস্থিতি!

নিজস্ব সংবাদদাতা : নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপর ভোটগণনা কেন্দ্রের ভিতরেই হামলার অভিযোগ উঠেছে। একইসঙ্গে বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীকেও মারধর করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে স্থাপিত গণনাকেন্দ্রকে ঘিরেই এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।তৃণাঙ্কুর ভট্টাচার্যের অভিযোগ, গণনার সময় তাঁর হাত থেকে গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়া হয় এবং তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়।

এই ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিং এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।জানা গিয়েছে, গণনাকেন্দ্রের ভিতরে প্রথমে তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন, যার জবাবে বিজেপি কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষেই আহত হন দুই তৃণমূল প্রার্থী।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষপর্যন্ত কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে এবং লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে। ঘটনায় দুই পক্ষ মিলিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে খবর।

Latest