হাওড়া–খড়্গপুর রুটে বড় ঘোষণা, ২,৯০৫ কোটির প্রকল্পে তৈরি হবে চতুর্থ রেললাইন—লোকাল পরিষেবা আরও উন্নত হবে: রেলমন্ত্রী!
হাওড়া–খড়্গপুর রেলপথে যাত্রী পরিষেবা আরও উন্নত করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা সাঁতরাগাছি–খড়্গপুর চতুর্থ রেললাইন প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রায় ২,৯০৫ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে হাওড়া–খড়্গপুর লাইনে লোকাল ট্রেন পরিষেবা আরও উন্নত হবে বলে দাবি করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ১০ই মার্চ মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর রেলমন্ত্রী জানান, সাঁতরাগাছি থেকে খড়্গপুর পর্যন্ত প্রায় ১১১ কিলোমিটার দীর্
নিজস্ব সংবাদদাতা : হাওড়া–খড়্গপুর রেলপথে যাত্রী পরিষেবা আরও উন্নত করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা সাঁতরাগাছি–খড়্গপুর চতুর্থ রেললাইন প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রায় ২,৯০৫ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে হাওড়া–খড়্গপুর লাইনে লোকাল ট্রেন পরিষেবা আরও উন্নত হবে বলে দাবি করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ১০ই মার্চ মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর রেলমন্ত্রী জানান, সাঁতরাগাছি থেকে খড়্গপুর পর্যন্ত প্রায় ১১১ কিলোমিটার দীর্ঘ এই রুটে চতুর্থ রেললাইন তৈরি করা হবে। বর্তমানে কলকাতা থেকে খড়্গপুর পর্যন্ত তিনটি রেললাইন রয়েছে। নতুন এই চতুর্থ লাইন নির্মিত হলে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করছে রেল মন্ত্রক।

রেলমন্ত্রীর দাবি, এই প্রকল্প সম্পূর্ণ হলে কলকাতা থেকে মুম্বই ও চেন্নাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে। একইসঙ্গে হাওড়া–খড়্গপুর রুটে লোকাল ট্রেন পরিষেবা বাড়ানো সম্ভব হবে। তিনি আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নতুন রেললাইন চালু হলে এই রুটে অন্তত ৫০টি নতুন ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হবে। এর মধ্যে লোকাল ট্রেনের পাশাপাশি মেল ও এক্সপ্রেস ট্রেনও থাকতে পারে।
সাঁতরাগাছি–খড়্গপুর চতুর্থ রেললাইন প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য:
- মোট প্রকল্পের দৈর্ঘ্য: ১১১ কিলোমিটার
- আনুমানিক ব্যয়: ২,৯০৫ কোটি টাকা
- সম্ভাব্য সময়সীমা: প্রায় ৫ বছর
- প্রকল্পের আওতায়: হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা
- অবকাঠামো: একটি মেগা ব্রিজ, ১৫টি বড় সেতু এবং প্রায় ১০০টি ছোট সেতু নির্মাণ করা হবে
রেল মন্ত্রকের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
সম্পর্কিত খবর
হাওড়া
বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ
সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি
হাওড়া
‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে
সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন
নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের