নারী নির্যাতন,ধর্ষণ ও খুনের ঘটনায় অভ্যর্থনা কমিটি পক্ষ থেকে রাজ্যে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি!
নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ জুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে অভ্যর্থনা কমিটি পক্ষ থেকে রাজ্যে এক অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ অঙ্গীকার যাত্রা।কোচবিহার, কাকদ্বীপ, পুরুলিয়া ও ঝাড়গ্রাম— এই চারদিক থেকে শুরু হবে যাত্রা। হাজার হাজার প্রতিবাদী মহিলা অংশ নেবেন এই যাত্রায়, যা গ্রাম থেকে শহর, রাজপথ পেরিয়ে ১৬ ডিসেম্বর কলকাতার কলেজ স্কোয়ারে মিলিত হবে।
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ জুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে অভ্যর্থনা কমিটি পক্ষ থেকে রাজ্যে এক অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ অঙ্গীকার যাত্রা।কোচবিহার, কাকদ্বীপ, পুরুলিয়া ও ঝাড়গ্রাম— এই চারদিক থেকে শুরু হবে যাত্রা।

হাজার হাজার প্রতিবাদী মহিলা অংশ নেবেন এই যাত্রায়, যা গ্রাম থেকে শহর, রাজপথ পেরিয়ে ১৬ ডিসেম্বর কলকাতার কলেজ স্কোয়ারে মিলিত হবে। যাত্রাপথে কমিটি ও স্থানীয় সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানানোর জন্য একটি বিশেষ অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে।এই কর্মসূচির আহ্বানকে সামনে রেখে ২৯ নভেম্বর, শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে বিপ্লবীদের মূর্তির পাদদেশ থেকে অনুষ্ঠিত হয় অঙ্গীকার মোমবাতি প্রজ্জ্বলন মিছিল।

শহরের রিংরোড পরিক্রমা করে মিছিলটি শেষ হয়।মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ অভ্যর্থনা কমিটির সভাপতি রোশনারা খান। তিনি জানান, “নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাতেই এই বৃহত্তর জনমুখী কর্মসূচি। সমাজকে জাগ্রত করাই আমাদের উদ্দেশ্য।”
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
খড়গপুরের মালঞ্চ বালাজী পল্লীর মুনলাইট ক্লাবের কার্তিক পূজায় মানবসেবার নজির!
পশ্চিম মেদিনীপুর
নারায়ণগড় স্টেশনে এক্সপ্রেস ট্রেনে রেল পুলিশের তল্লাশি, উদ্ধার প্রায় 12 কেজি গাঁজা!
পশ্চিম মেদিনীপুর