অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

গুরুতর অসুস্থ Vinod Kambli, স্মৃতিশক্তি ক্ষীণ! মস্তিষ্কে রক্ত জমাটে স্ট্রোকের ভয়

ভারতীয় ক্রিকেটের একসময়কার বিস্ফোরক ব্যাটার Vinod Kambli এখন লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন ইনিংস। প্রাক্তন এই ক্রিকেটারের মস্তিষ্কে রক্ত জমাট (ব্রেন ক্লট) ধরা পড়েছে, যার জেরে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে তাঁর স্মৃতিশক্তি। চিকিৎসকদের আশঙ্কা, ভবিষ্যতে তাঁর ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে।ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কুটোর কথায়, গত ছ’মাসে কাম্বলির শারীরিক অবস্থার আর অবনতি হয়নি ঠিকই, তবে স্মৃতিশক্তি এখনও স্বাভাবিক নয়। কখনও কখনও কিছু ঘটনা মনে পড়লেও বেশিরভাগ সময়ই স্মৃতিভ্রংশের সমস্যায় ভুগছেন তিনি।

গুরুতর অসুস্থ Vinod Kambli, স্মৃতিশক্তি ক্ষীণ! মস্তিষ্কে রক্ত জমাটে স্ট্রোকের ভয়

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় ক্রিকেটের একসময়কার বিস্ফোরক ব্যাটার Vinod Kambli এখন লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন ইনিংস। প্রাক্তন এই ক্রিকেটারের মস্তিষ্কে রক্ত জমাট (ব্রেন ক্লট) ধরা পড়েছে, যার জেরে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে তাঁর স্মৃতিশক্তি। চিকিৎসকদের আশঙ্কা, ভবিষ্যতে তাঁর ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে।ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কুটোর কথায়, গত ছ’মাসে কাম্বলির শারীরিক অবস্থার আর অবনতি হয়নি ঠিকই, তবে স্মৃতিশক্তি এখনও স্বাভাবিক নয়। কখনও কখনও কিছু ঘটনা মনে পড়লেও বেশিরভাগ সময়ই স্মৃতিভ্রংশের সমস্যায় ভুগছেন তিনি। সবচেয়ে উদ্বেগের বিষয়, মস্তিষ্কে যে ক্লট তৈরি হয়েছে, তা প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় সতর্কতা না নেওয়ায় এখন আর অপসারণ করা সম্ভব নয়।২০২৪ সালের ডিসেম্বরে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে থানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় প্রস্রাবের সংক্রমণ ও ক্র্যাম্পের সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে তাঁর দুর্বল শারীরিক অবস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ক্রিকেটমহলে। এরপর একাধিক প্রাক্তন ক্রিকেটার তাঁর পাশে দাঁড়ান এবং আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন।মার্কাস কুটো জানিয়েছেন, কাম্বলির বন্ধুদের নিয়ে—যাদের অধিকাংশই প্রাক্তন ক্রিকেটার—একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। সেখান থেকেই নিয়মিত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। শৈশবের বন্ধু Sachin Tendulkar-ও নীরবে তাঁর পাশে রয়েছেন বলে জানা গিয়েছে। ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের কয়েকজন সদস্যও তাঁর চিকিৎসা ও রিহ্যাব পরিকল্পনায় সাহায্য করেছেন।চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত স্থিতিশীল থাকলেও বিপদ পুরোপুরি কাটেনি। নিউরোসার্জনদের মতে, এই ক্লট ভবিষ্যতে স্ট্রোকের কারণ হতে পারে। তাই কাম্বলির প্রতিটি দিন এখন কার্যত লড়াইয়ের। তাঁর পাশে রয়েছেন সতীর্থ, বন্ধু এবং অসংখ্য অনুরাগী, যারা চান ভারতীয় ক্রিকেটের এই হারিয়ে যাওয়া নক্ষত্র আবার সুস্থ জীবনে ফিরুন।দেশের হয়ে ১০৪টি একদিনের ম্যাচ ও ১৭টি টেস্ট খেলা কাম্বলি কেরিয়ারের শুরুতেই একের পর এক রেকর্ড গড়েছিলেন। পরপর দু’টি দ্বিশতরানের নজিরও রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু মাঠের সেই আগ্রাসী ব্যাটারের আজকের এই অসুস্থতার লড়াই ক্রিকেটপ্রেমীদের আবেগতাড়িত করে তুলেছে।

সম্পর্কিত খবর

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম! পশ্চিম মেদিনীপুর

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম!

জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। দিল্লি এনসিআর অঞ্চলে গত ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মোট ৫২টি পদক জিতে পশ্চিমবঙ্গ জোনের স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়টি। এই সাফল্যের তালিকায় রয়েছে ২৪টি সোনা, ২১টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক। সাঁতার, ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে ও অ্যাথলেটিক্স—মোট পাঁচটি ক্রীড়া বিভাগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সা