Skip to content

ভবানীপুরে ভোটে উত্তেজনা: শুভেন্দুকে ঘিরে স্লোগান, সংঘাতে লাঠিচার্জ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন!

নিজস্ব সংবাদদাতা : ভোটের দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভবানীপুরে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বুথে পৌঁছাতেই তাঁকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকেরা স্লোগান দিতে শুরু করেন। তাঁদের বিরুদ্ধে ‘চোর’ স্লোগান তোলার অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ‘বহিরাগত’ ইস্যু সামনে এনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এলাকাজুড়ে সক্রিয় ভূমিকায় দেখা যায় শুভেন্দুকেও। তবে তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থী বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন।কালীঘাটের জয় হিন্দ ভবনে পৌঁছানোর পর শুভেন্দুকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। তিনি পাল্টা এগিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এর জবাবে বিজেপি সমর্থকদের তরফে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শোনা যায়। একসময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, যেখানে বুথের ভিতরে শুভেন্দু উপস্থিত থাকলেও বাইরে তৃণমূল কর্মীদের স্লোগান চলতেই থাকে। সেই সময় দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।ঘটনার পর শুভেন্দু নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট বুথের বিস্তারিত জানান। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের ঘটনাও ঘটে বলে জানা যায়। ওই সময় বাহিনীর সঙ্গে শুভেন্দুকেও সক্রিয়ভাবে পরিস্থিতি সামাল দিতে দেখা যায়। পরে এলাকায় দ্রুত কিউআরটি (QRT) পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Latest