অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

মেয়ের ন্যায়ের লড়াই থেকে ভোটের ময়দানে! পানিহাটিতে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ— “জিতব, বিচার হবেই!

মেয়ের জন্য সুবিচারের দাবিতেই রাজনীতির ময়দানে পা রেখেছেন Ratna Debnath। পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। শুরু থেকেই এলাকার মানুষের সমর্থন পাচ্ছেন বলে দাবি তাঁর। বুধবার সকালে ভোট দেওয়ার পরও আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, “আমরাই জিতছি, এবার বিচার হবেই।”প্রসঙ্গত, প্রায় দেড় বছর আগে R. G. Kar Medical College and Hospital-এ এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা বাংলা। রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন সাধারণ মানুষ, সুবিচারের দাবিতে স

মেয়ের ন্যায়ের লড়াই থেকে ভোটের ময়দানে! পানিহাটিতে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ— “জিতব, বিচার হবেই!

নিজস্ব সংবাদদাতা : মেয়ের জন্য সুবিচারের দাবিতেই রাজনীতির ময়দানে পা রেখেছেন Ratna Debnath। পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। শুরু থেকেই এলাকার মানুষের সমর্থন পাচ্ছেন বলে দাবি তাঁর। বুধবার সকালে ভোট দেওয়ার পরও আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, “আমরাই জিতছি, এবার বিচার হবেই।”প্রসঙ্গত, প্রায় দেড় বছর আগে R. G. Kar Medical College and Hospital-এ এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা বাংলা। রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন সাধারণ মানুষ, সুবিচারের দাবিতে সরব হয়েছিল দেশ-বিদেশও। পরে আদালত অভিযুক্ত Sanjay Roy-কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে সেই রায়ে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার।ন্যায়ের খোঁজে তাঁরা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চেষ্টাও করেন, যদিও সরাসরি সাক্ষাৎ হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক আবহ তৈরি হয়। শেষ পর্যন্ত মেয়ের মৃত্যুর বিচার পেতে ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নেন রত্না দেবনাথ। প্রার্থী ঘোষণার পর থেকেই তাঁকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেখা গিয়েছে। তাঁর বিশ্বাস, এলাকার মানুষ সুবিচারের পক্ষেই রায় দেবেন।বুধবার সকালে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এদিন তাঁর সাদা শাড়ির কালো পাড়েও ছিল প্রতিবাদের বার্তা— ‘মেরুদণ্ড বিক্রি নেই’। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, “আমরাই জিতব, আমরা বিচার পাব, মানুষ আমাদের ভোট দেবে।” অন্যদিকে অভয়ার বাবার কথায়, “মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য এই পথে নামতে হয়েছে, এটা দুঃখজনক। কিন্তু আমরা জিতবই।”

সম্পর্কিত খবর

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল