নিজস্ব সংবাদদাতা : ভোটের দিনেই ভবানীপুরে কার্যত মুখোমুখি দুই প্রধান প্রার্থী। চক্রবেড়িয়ার যে বুথে দীর্ঘক্ষণ ধরে অবস্থান করছিলেন তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee, সেই বুথেই হঠাৎ হাজির হন বিজেপি প্রার্থী Suvendu Adhikari। দু’জনেই একে অপরের অদূরে নিজ নিজ দলের নির্দিষ্ট জায়গায় অবস্থান করেন, ফলে এলাকায় তৈরি হয় টানটান উত্তেজনা।পরিস্থিতি সামাল দিতে বুথের আশেপাশে মোতায়েন করা হয় বিপুল কেন্দ্রীয় বাহিনী। গাড়ি থেকে নেমেই শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন, “কোনও গুন্ডামি করতে দেব না।”এদিকে দ্বিতীয় দফার ভোটে সকাল ৯টা পর্যন্ত মোট ভোটদানের হার পৌঁছয় ১৮.৩৯ শতাংশে। প্রথম দু’ঘণ্টার হিসেব অনুযায়ী, হুগলিতে ভোট পড়েছে ২০.১৬%, হাওড়ায় ১৭.৭৬%, কলকাতা উত্তরে ১৭.২৮%, কলকাতা দক্ষিণে ১৬.৮১%, নদিয়ায় ১৮.৫০%, উত্তর ২৪ পরগনায় ১৭.৮১%, পূর্ব বর্ধমানে ২০.৮৬% এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৭.২৫%।