গণনার আগেই ‘ডেটা ফাঁস’ বিস্ফোরণ! WhatsApp-এ ছড়াল গোপন তথ্য, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী!
৪ মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে বড়সড় বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari। তাঁর দাবি, গণনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের অত্যন্ত গোপনীয় তথ্য এবং ডিউটি রোস্টার WhatsApp-এর মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা সরাসরি নির্বাচনী বিধিভঙ্গের সামিল।রবিবার নিজের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট ও স্প্রেডশিটের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। শুভেন্দুর অভিযোগ, গণনার কাজে নিযুক্ত আধিকারিকরা স্বেচ্ছায় বা চাপে প
নিজস্ব সংবাদদাতা : ৪ মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে বড়সড় বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari। তাঁর দাবি, গণনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের অত্যন্ত গোপনীয় তথ্য এবং ডিউটি রোস্টার WhatsApp-এর মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা সরাসরি নির্বাচনী বিধিভঙ্গের সামিল।রবিবার নিজের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট ও স্প্রেডশিটের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। শুভেন্দুর অভিযোগ, গণনার কাজে নিযুক্ত আধিকারিকরা স্বেচ্ছায় বা চাপে পড়ে তাঁদের “ইলেকশন ডিউটি ইনফো” বিভিন্ন বিভাগীয় সংগঠনের কাছে ফাঁস করছেন। ওই তথ্যগুলিতে আধিকারিকদের পদমর্যাদা, দায়িত্ব এবং নির্দিষ্ট ডিউটি লোকেশনের বিস্তারিত উল্লেখ রয়েছে।

কেন বাড়ছে উদ্বেগ?
এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে চিহ্নিত করে শুভেন্দু অধিকারীর আশঙ্কা—
গোপন তথ্য ফাঁস হওয়ার ফলে গণনাকর্মীদের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি বা প্রভাব খাটানোর সুযোগ বেড়ে যেতে পারে।
এর জেরে পুরো গণনা প্রক্রিয়ার নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে।
এমনকি সংশ্লিষ্ট আধিকারিকদের নিরাপত্তাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
কমিশনের হস্তক্ষেপ দাবি :
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি। তাঁর দাবি, যে সব সংগঠন এই তথ্য সংগ্রহ বা ছড়ানোর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করতে হবে। পাশাপাশি গণনার আগে আধিকারিকদের নিরপেক্ষতা নিশ্চিত করতে কড়া নির্দেশিকা জারি করার কথাও বলেছেন তিনি। যদিও এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গণনার দিনের ঠিক আগে এই বিতর্ক রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।
সম্পর্কিত খবর
কলকাতা
ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর
রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল