নিজস্ব সংবাদদাতা : ভোট পরবর্তী পরিস্থিতিতে বাড়ছে উত্তেজনা। Shakuntala Memorial School-এর বাইরে প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএমে সম্ভাব্য কারচুপির অভিযোগ সামনে আসতেই নিজে স্ট্রংরুম পাহারা দিতে সেখানে পৌঁছে যান তিনি।রাত বাড়তে থাকলেও অবস্থান থেকে সরেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে রাত ১২টার পর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসেন তিনি। তৃণমূল নেত্রীর দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কারচুপির অভিযোগ আসছিল, যা টেলিভিশনে দেখার পরই তিনি সরাসরি ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেন।স্ট্রংরুমের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, তিনি জানতেন এখানে ইভিএম রাখা রয়েছে, তাই নিজে এসে পরিস্থিতি খতিয়ে দেখতে চান। অভিযোগ করেন, প্রথমে কেন্দ্রীয় বাহিনী তাঁকে ভিতরে ঢুকতে বাধা দেয়। পরে নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রার্থীর অধিকার জানালে তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।তিনি আরও স্পষ্ট বার্তা দেন, “যদি কোনও কারচুপি হয়, আমরা তার বিরুদ্ধে লড়াই করব।”এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে, আর স্ট্রংরুম নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।