গণনার আগেই উত্তপ্ত ভবানীপুর! TMC-বিজেপি এজেন্টদের সংঘর্ষে চড়ল পারদ!

গণনার আগেই উত্তপ্ত ভবানীপুর! TMC-বিজেপি এজেন্টদের সংঘর্ষে চড়ল পারদ!

নিজস্ব সংবাদদাতা : ভোটগণনা শুরুর ঠিক আগে উত্তেজনা ছড়াল কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে অবস্থিত গণনা কেন্দ্রের সামনে তৃণমূল কংগ্রেস (TMC) ও ভারতীয় জনতা পার্টি (BJP)-র এজেন্টদের মধ্যে তীব্র বাদানুবাদের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও, দুই পক্ষের সমর্থকদের জমায়েত বাড়তে থাকায় উত্তেজনা আরও ঘনীভূত হয়। নিরাপত্তা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।এদিকে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজ ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা সকাল ৮টা থেকে শুরু হওয়ার কথা। তার আগেই এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন নজর, পরিস্থিতি কতটা দ্রুত স্বাভাবিক হয় এবং শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করা যায় কিনা।