অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

‘আমি মুক্ত বিহঙ্গ, রাস্তায় নেমেই লড়ব’—ফলাফলের পর বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, ইস্তফা নয় স্পষ্ট বার্তা!

পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জিতেছে ৮০টি আসনে। এই ফল প্রকাশের পর মঙ্গলবার বিকেলে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এত দিন আমি চেয়ারে ছিলাম, অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ, একজন সাধারণ মানুষ। আর অন্যায় সহ্য করব না, সব অত্যাচারের বিরুদ্

‘আমি মুক্ত বিহঙ্গ, রাস্তায় নেমেই লড়ব’—ফলাফলের পর বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, ইস্তফা নয় স্পষ্ট বার্তা!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জিতেছে ৮০টি আসনে। এই ফল প্রকাশের পর মঙ্গলবার বিকেলে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এত দিন আমি চেয়ারে ছিলাম, অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ, একজন সাধারণ মানুষ। আর অন্যায় সহ্য করব না, সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমি রাস্তার মানুষ—রাস্তায় ছিলাম, রাস্তায়ই থাকব।”তিনি আরও জানান, বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের একাধিক নেতা ইতিমধ্যেই ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন। তাঁর কথায়, “আগামী দিনে জোট আরও শক্তিশালী হবে। অখিলেশ যাদব আজ আসতে চেয়েছিল, আমি কাল আসতে বলেছি। একে একে সকলেই আসবেন, আমরা জোটকে আরও মজবুত করব।”তবে এই পরিস্থিতিতেও পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মমতা। তিনি বলেন, “আমি কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি—জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্নই ওঠে না।”ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, “২০০৪ সালেও এমন কিছু দেখিনি। ১৯৭২ সালের সন্ত্রাসের কথা শুনেছি, চোখে দেখিনি। কিন্তু এবারের পরিস্থিতি সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে।

সম্পর্কিত খবর

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল