Skip to content

ক্যামাক স্ট্রিটে হঠাৎই সরল পুলিশি প্রহরা, "খোলা কালীঘাট"—নিরাপত্তা বদলে বাড়ছে জল্পনা!

অভিজিৎ সাহা : রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে কলকাতায় নিরাপত্তা ব্যবস্থায় আচমকা বড়সড় রদবদলের ছবি সামনে এল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকে হঠাৎই তুলে নেওয়া হল পুলিশি প্রহরা। মঙ্গলবার দুপুরে কলকাতা পুলিশ-এর তরফে Shakespeare Sarani Police Station এলাকার ওই নিরাপত্তা সরানো হয়েছে বলে সূত্রের খবর।দীর্ঘদিন ধরেই ক্যামাক স্ট্রিট ছিল কড়া নিরাপত্তার আওতায়। বিশেষ করে মিছিল বা আন্দোলনের সময় এলাকায় জারি থাকত একাধিক বিধিনিষেধ। সেই জায়গায় আচমকা পুলিশ সরিয়ে নেওয়া ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে—পরিবর্তনের নেপথ্যে কী কারণ? অন্যদিকে, একই দিনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কালীঘাটের বাসভবন সংলগ্ন এলাকাতেও নজরে আসে উল্লেখযোগ্য পরিবর্তন। এতদিন যেখানে কড়া ব্যারিকেড, তল্লাশি ও পরিচয় যাচাই ছিল বাধ্যতামূলক, সেখানে মঙ্গলবার সকালে সরিয়ে নেওয়া হয় ‘সিজ়ারস ব্যারিকেড’। Kalighat Police Station এলাকার ওই অংশে সাধারণ মানুষের যাতায়াতেও আর আগের মতো বিধিনিষেধ দেখা যায়নি।স্থানীয় বাসিন্দাদের দাবি, এতদিন মুখ্যমন্ত্রীর পাড়ায় ঢুকতে গেলে কড়া পরিচয় যাচাইয়ের মুখে পড়তে হত, এমনকি এলাকার বাসিন্দাদেরও পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক ছিল। সোমবার রাত পর্যন্ত সেই নিয়ম কার্যকর থাকলেও, মঙ্গলবার সকাল থেকেই ছবিটা বদলে যায় একেবারে।এই হঠাৎ নিরাপত্তা প্রত্যাহার ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে আসেনি। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ—এটাই আপাতত একমাত্র নিশ্চিত বার্তা।

Latest