Skip to content

১৫ বছরের শাসনের অবসান কেন—শিক্ষা ও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তোপ ‘যোগ্য’ শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ কৃষ্ণগোপাল চক্রবর্তীর!

নিজস্ব সংবাদদাতা : চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ কৃষ্ণগোপাল চক্রবর্তী জানালেন, বহু প্রতীক্ষিত ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল ইতিমধ্যেই স্পষ্ট। ২০১১ সাল থেকে ক্ষমতায় থাকা তৃণমূল সরকারের পরিবর্তন হয়েছে এবং আগামী ৯ তারিখ নতুন সরকার হিসেবে ভারতীয় জনতা পার্টি শপথ নেবে। মুখ্যমন্ত্রী কে হবেন, তা দলই ঠিক করবে।

তিনি প্রশ্ন তোলেন, ১৫ বছর পর কেন একটি সরকারকে সরে যেতে হলো? তাঁর মতে, যে কোনও সরকারের মূল দায়িত্ব মানুষের মৌলিক চাহিদা—অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য—পূরণ করা। অন্ন-বস্ত্র-বাসস্থান আংশিক অপূর্ণ থাকলেও মানুষ বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যের দিকে সরকারের নজর কতটা, তা দেখেই বিচার করে।কৃষ্ণগোপাল চক্রবর্তীর দাবি, গত ১৫ বছরে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মারাত্মক অবনতি হয়েছে। বিশেষ করে গ্রামীণ শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে, যা কল্পনার বাইরে। পাশাপাশি দুর্নীতিকে যেভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, তা মানুষ প্রত্যক্ষ করেছে। এই কারণেই সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা হারিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।

Latest