নিজস্ব সংবাদদাতা : ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ তুলে সরব তৃণমূল কংগ্রেস প্রার্থী Lovely Maitra। সকাল থেকেই সোনারপুর দক্ষিণের একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।বিভিন্ন বুথ ঘুরে দেখে তাঁর অভিযোগ, বেশ কিছু জায়গায় ভোটগ্রহণের প্রক্রিয়া অস্বাভাবিকভাবে ধীরগতির, যার ফলে সাধারণ ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি দ্রুত ও নির্বিঘ্ন ভোটপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।
ভোটগ্রহণে ধীরগতি, ভোটার হয়রানির অভিযোগ লাভলি মৈত্রের!