একবালপুরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ! বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নামে জোড়া FIR, গ্রেফতার ৯!

একবালপুরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ! বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নামে জোড়া FIR, গ্রেফতার ৯!

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা বন্দর এলাকা। একবালপুরে TMC ও BJP কর্মীদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। এই ঘটনায় কলকাতা বন্দর কেন্দ্রের বিজেপি প্রার্থী Rakesh Singh-এর নামে জোড়া FIR দায়ের করেছে পুলিশ।অভিযোগ, সংঘর্ষের সময় পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকর্মীদের ওপরও হামলা চালানো হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে রাকেশ সিংয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে—পুলিশের বডি-ক্যাম ছিনতাই, সরকারি কর্মীদের কাজে বাধা ও মারধর, এবং সরকারি সম্পত্তি নষ্ট করার মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট তিনটি FIR দায়ের হয়েছে, যার মধ্যে দু’টি সরাসরি রাকেশ সিংয়ের নামে। ইতিমধ্যেই ৫ জন বিজেপি কর্মী ও ৪ জন তৃণমূল কর্মী-সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।উল্লেখ্য, সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়ার পরই কলকাতা বন্দর কেন্দ্রে তৃণমূল প্রার্থী Firhad Hakim-এর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন রাকেশ সিং। তাঁর বিরুদ্ধে আগেই ৫০টিরও বেশি ফৌজদারি মামলা থাকার অভিযোগ রয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ভোটের আগে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে।