ভাইফোঁটার বাজারে বেলিয়াতোড়ের মেচা সন্দেশের চাহিদা তুঙ্গে
নিজস্ব সংবাদদাতা : ভাইফোঁটার আগে বাঁকুড়ার বেলিয়াতোড়ে মেচা সন্দেশের দোকানগুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বাঁকুড়া ও আশপাশের জেলার বহু পরিবারের কাছে ভাইফোঁটার মিষ্টির পাতে বেলিয়াতোড়ের মেচা সন্দেশ থাকা যেন এক ঐতিহ্য। ছোলা বা মটরের বেসন, ঘি, ক্ষীর, চিনি ও এলাচ দিয়ে তৈরি এই বিশেষ মিষ্টি স্বাদে ও বৈশিষ্ট্যে অনন্য। বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের পাশে সারি সারি দোকানে সাজানো রয়েছে নানা স্বাদের মেচা। জিআই স্বীকৃতি পাওয়ার পর এই মিষ্টির পরিচিতি আরও বেড়েছে। ভাইফোঁটাকে সামনে রেখে এবার ক্ষীরের মেচা ও ঘিয়ে ভাজা মেচার পাশাপাশি তৈরি হচ্ছে কম মিষ্টির মেচা, কাজু মেচা-সহ নানা ধরনের সন্দেশ। স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকেও ক্রেতারা ভিড় জমাচ্ছেন দোকানে। ভাইয়ের মিষ্টিমুখে বেলিয়াতোড়ের ঐতিহ্যবাহী মেচা সন্দেশ তুলে দিতে ব্যস্ত বোনেরা। সব মিলিয়ে ভাইফোঁটার মরশুমে জমজমাট বেলিয়াতোড়ের মিষ্টির বাজার।
সম্পর্কিত খবর
বাঁকুড়া
ভোররাতে মেয়ের সামনেই স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন! গ্রেফতার স্ত্রী, চাঞ্চল্য বাঁকুড়ায়
ঘুম ভাঙতেই বাড়ির ভিতর থেকে ভেসে এল ভারী কিছু পড়ার শব্দ। কী ঘটেছে বুঝতে না পেরে ভাইয়ের ঘরের দিকে ছুটে যান দাদা। কিন্তু ঘরের সামনে পৌঁছতেই কুড়ুল হাতে তেড়ে আসেন ভাইয়ের স্ত্রী! মুহূর্তের মধ্যেই সামনে আসে এক ভয়াবহ ঘটনা। ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ভাই উজ্জ্বল চক্রবর্তী। গলায় কুড়ুলের একাধিক আঘাত। তাঁকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্ত্রী ঝুমা চক্রবর্তীকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে পখন্না গ্রামের বাসি
বাঁকুড়া
৩০০ বছরের পারিবারিক পুজো, দশমীতে তিন শতাধিক মানুষের নারায়ণ সেবা
সময় বদলেছে, বদলেছে জীবনযাত্রা। কিন্তু বদলায়নি পূর্বপুরুষদের হাতে শুরু হওয়া পারিবারিক ঐতিহ্য। আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে প্রায় ৩০০ বছরের পুরনো শিব-দুর্গা পুজো চালিয়ে যাচ্ছেন বাঁকুড়ার বালিটা গ্রামের পশ্চিম বিশ্বাস পাড়ার বিশ্বাস পরিবারের সদস্যরা। জাঁকজমকপূর্ণ মণ্ডপ কিংবা আধুনিক মন্দির নয়, মাটির দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনির সাধারণ পরিসরেই প্রতিবছর অনুষ্ঠিত হয় তাঁদের আরাধনা। এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, পরিবারের সদস্যদের কাছে পূর্বপুরুষের স্মৃতি, পারিবারিক ঐক্য এবং দীর্ঘদিনের বিশ্ব
‘স্রষ্টা’ থিমে পিতৃত্বের ত্যাগ ও ভালোবাসার বার্তা, সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবে দর্শনার্থীদের ভিড়!
পিতার ত্যাগ, পরিশ্রম, ধৈর্য ও আত্মসংযমের মধ্য দিয়ে কীভাবে সন্তান প্রকৃত মানুষ হয়ে ওঠে, সেই আবেগঘন কাহিনিই এবারের দুর্গাপুজোর থিমে তুলে ধরেছে সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব। তাদের এবারের পুজোর ভাবনা ‘স্রষ্টা’। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে যে বাবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে নীরবে লড়াই করে যান, তাঁর অবদানকেই শ্রদ্ধা জানানো হয়েছে এই ভাবনার মধ্য দিয়ে।পুজোর থিমের মাধ্যমে উদ্যোক্তারা তুলে ধরেছেন পিতৃত্বের নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের কথা। সন্তানের জীবনে বাবার ভূমিকা কত