নিজস্ব সংবাদদাতা : ৩০শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় Khudiram Anushilan Kendra-এর স্ট্রং রুম ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, সাতটি কেন্দ্রের স্ট্রং রুমে ইভিএম খোলার চেষ্টা চলছে—যা নিয়ে সরব হন তৃণমূল নেতা Kunal Ghosh ও Shashi Panja। পরিস্থিতির প্রতিবাদে তাঁরা ঘটনাস্থলেই ধরনায় বসেন।তাঁদের দাবি, স্ট্রং রুমে কারা প্রবেশ করেছেন এবং কেন তাঁদের না জানিয়ে এই কাজ করা হচ্ছে, তা স্পষ্ট নয়। এই অভিযোগকে কেন্দ্র করে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূল কর্মীরাও বিক্ষোভে সামিল হন। পরে ঘটনাস্থলে পৌঁছন নেতা তাপস রায় ও সন্তোষ পাঠক। ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।এই পরিস্থিতির মধ্যেই জরুরি সাংবাদিক বৈঠক ডেকে সমস্ত অভিযোগ উড়িয়ে দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Kumar Agarwal। তিনি স্পষ্টভাবে জানান, “সব ইভিএম সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। যে অভিযোগ তোলা হচ্ছে, তা ভিত্তিহীন।” পাশাপাশি তাঁর দাবি, সকাল ১০টার মধ্যেই রাজনৈতিক দল এবং প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল। “কাউকে জানানো হয়নি—এই দাবি সম্পূর্ণ ভুল,” বলেও মন্তব্য করেন তিনি।ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে, যদিও প্রশাসনের তরফে নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
ইভিএম ঘিরে উত্তেজনা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, অভিযোগ খারিজ মুখ্য নির্বাচনী আধিকারিকের!