সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূলের! ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী নিয়ে মামলা খারিজ, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর!
ভোটগণনায় কেন্দ্রীয় কর্মচারী নিয়োগ নিয়ে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেল তৃণমূল। Supreme Court of India স্পষ্ট জানিয়ে দিল, নির্বাচন কমিশন তার নিজস্ব বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ চালাতে পারবে। এর ফলে তৃণমূলের দায়ের করা মামলা খারিজ হয়ে যায়।শনিবার সকালে বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচী-র বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত জানায়, ১৩ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশন কাউন্টিং প্রক্রিয়া পরিচালনা করতে পারবে এবং এ বিষয়ে অতিরিক্ত কোনও নির্দেশের প্রয়োজন নেই।তৃণমূলের ত
নিজস্ব সংবাদদাতা : ভোটগণনায় কেন্দ্রীয় কর্মচারী নিয়োগ নিয়ে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেল তৃণমূল। Supreme Court of India স্পষ্ট জানিয়ে দিল, নির্বাচন কমিশন তার নিজস্ব বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ চালাতে পারবে। এর ফলে তৃণমূলের দায়ের করা মামলা খারিজ হয়ে যায়।শনিবার সকালে বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচী-র বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত জানায়, ১৩ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশন কাউন্টিং প্রক্রিয়া পরিচালনা করতে পারবে এবং এ বিষয়ে অতিরিক্ত কোনও নির্দেশের প্রয়োজন নেই।তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, কাউন্টিং সুপারভাইজার ও অ্যাসিস্ট্যান্ট হিসেবে কেন্দ্রীয় কর্মচারীদের নিয়োগ অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পরিপন্থী। তবে শীর্ষ আদালত সেই যুক্তি খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে এভাবে বিভাজন করা যুক্তিযুক্ত নয়।বিচারপতি নরসিংহ স্পষ্ট মন্তব্য করেন, “তাঁরা সকলে সরকারি কর্মচারীই।” এই পর্যবেক্ষণের ভিত্তিতেই আদালত কমিশনের সিদ্ধান্ত বহাল রাখে, যা ভোটগণনা প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে চলেছে।
সম্পর্কিত খবর
কলকাতা
ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর
রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল