মেদিনীপুর 29° ☀️ · AQI 75 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কানপুরে বড়সড় রেল দুর্ঘটনা এড়াল (15003)চৌরী চৌরা এক্সপ্রেস, লাইনচ্যুত চার কামরা!

জীবন যাত্রা শুরু ট্রেকারের হেল্পার হিসেবে !

নিউজ শুধু শেখ শাহজাহান ... শেখ শাহজাহান রাজনৈতিক পরিচয় তিনি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ। পাশাপাশি সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। সালটা ২০০৩- তিনি সন্দেশখালি-সরবেড়িয়া রুটে একটি ট্রেকারের হেল্পার ছিলেন। তাঁর মামা ছিলেন পঞ্চায়েতের সদস্য। আর সেই সূত্র ধরেই তিনি মাছের ভেড়ির ব্যবসায় নামেন। আর তাতেই নাকি লক্ষ্মীলাভ হতে শুরু করে তাঁর। ব্যবসায় লক্ষ্মীলাভ করার পর রাজনীতিতে ধীরে ধীরে প্রবেশ করেন শাহজাহান। বাম জমানা থেকে তাঁর রাজনৈতিক উত্থান। স

জীবন যাত্রা শুরু  ট্রেকারের হেল্পার হিসেবে !

নিজস্ব সংবাদদাতা :  নিউজ শুধু শেখ শাহজাহান ... শেখ শাহজাহান রাজনৈতিক পরিচয় তিনি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ। পাশাপাশি সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। সালটা ২০০৩- তিনি সন্দেশখালি-সরবেড়িয়া রুটে একটি ট্রেকারের হেল্পার ছিলেন। তাঁর মামা ছিলেন পঞ্চায়েতের সদস্য। আর সেই সূত্র ধরেই তিনি মাছের ভেড়ির ব্যবসায় নামেন। আর তাতেই নাকি লক্ষ্মীলাভ হতে শুরু করে তাঁর। ব্যবসায় লক্ষ্মীলাভ করার পর রাজনীতিতে ধীরে ধীরে প্রবেশ করেন শাহজাহান। বাম জমানা থেকে তাঁর রাজনৈতিক উত্থান। সেই সময় স্থানীয় বিধায়ক অনন্ত রায়ের আস্থাভাজন ছিলেন তিনি, উঠে এসেছে এমনই তত্ত্ব। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে তাঁর তৃণমূলে যোগদান। সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই তাঁর ঘাসফুল শিবিরে নাম লেখানো বলে দাবি স্থানীয় রাজনৈতিক মহলের। বাম জমানাতে তিনি বিধায়ক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু, কোনও পদে তিনি ছিলেন না।এলাকায় তাঁর প্রভাব ছিল নজরকাড়া। ২০১৯ সালের লোকসভ ভোটে সন্দেশখালি থেকে নুসরতকে 'লিড' পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল এই শাহজাহানের। গত পঞ্চায়েত নির্বাচনে শেখ শাহজাহানকে প্রার্থী করা হয়। তিনি নির্বাচনে জিতে কর্মাধ্যক্ষ হন। প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলাকালীনই উঠে আসে শাহজাহানের নাম। সেই সুবাদে সন্দেশখালি গিয়েছিলেন ইডি কর্তারা। তবে শাহজাহান বাহিনীর বাধার মুখে পড়তে হয়েছিল ইডিকে।এলাকাবাসীর শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তবে কোনওভাবেই তাঁর প্রতাপ অস্বীকার করার মতো নয়।শেখ শাহাজাহানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এলাকাবাসী। স্থানীয়রা একে একে নানান অভিযোগ নিয়ে সরব হয়েছেন শাহজাহানের বিরুদ্ধে। জমি দখল, খুন, এমনকী যৌন হেনস্থার অভিযোগ ওঠে শাহজাহান এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। এই আবহে উত্তম সরদার, শিবু হাজরাদের গ্রেফতার করা হয়। তবে 'সন্দেশখালির বাঘ' এতদিন অধরা ছিলেন। তবে আজ ভোর হতে না হতেই জানা যায়, পুলিশের জালে খাঁচাবন্দি হয়েছেন 'বাঘ'।

সম্পর্কিত খবর

সম্পত্তি লিখে দেওয়ার পরই বদলে গেল মেয়ের আচরণ! বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, হাবড়ায় গ্রেফতার মেয়ে! উত্তর ২৪ পরগনা

সম্পত্তি লিখে দেওয়ার পরই বদলে গেল মেয়ের আচরণ! বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, হাবড়ায় গ্রেফতার মেয়ে!

উত্তর ২৪ পরগনার হাবড়ায় বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অসুস্থ বৃদ্ধ বাবা তাঁর সমস্ত সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়েছিলেন। শেষ বয়সে মেয়ের কাছেই যত্ন ও আশ্রয় পাবেন—এই আশাতেই তাঁকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিল মেয়ে। কিন্তু অভিযোগ, সম্পত্তি নিজের নামে হওয়ার পর থেকেই বাবার উপর শুরু হয় শারীরিক নির্যাতন।সম্প্রতি ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে এক বৃদ্ধকে চুল ধরে টানতে, মাটিতে ফেলে মারধর করতে এবং লাথি মারতে দেখা যাচ্ছে বলে দাবি করা হ

মেয়ের মারে কাতর বৃদ্ধ বাবা, হাবড়ায় ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনা

মেয়ের মারে কাতর বৃদ্ধ বাবা, হাবড়ায় ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

বয়সের ভারে ন্যুব্জ শরীর। ঠিকমতো হাঁটাচলার শক্তিও নেই। সেই অসহায় বাবাকেই কখনও চুলের মুঠি ধরে টানা, কখনও ঘুষি, আবার কখনও মাটিতে ফেলে লাথি মারার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। অভিযুক্তের নাম তন্দ্রিমা দে।ঘটনাটি হাবড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ডহরথুয়া এলাকার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় এক বাসিন্দার মোবাইল ফোনে রেকর্ড করা ওই ভিডিয়োয় দেখা যায়, এক প্রৌঢ়কে বেধড়ক মারধর করা হচ্ছে। আঘাতের যন

দুই মাসের শিশুকন্যার রহস্যমৃত্যু! মা-বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার দাদু উত্তর ২৪ পরগনা

দুই মাসের শিশুকন্যার রহস্যমৃত্যু! মা-বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার দাদু

দুই মাসের কন্যাসন্তানকে খুনের অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে। মৃত্যুর পর শিশুটির দেহ তড়িঘড়ি মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে দাদুর বিরুদ্ধেও। ঘটনাটি উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামুদপুর এলাকার বাসিন্দা অপূর্ব বন্দ্যোপাধ্যায় ও সমাপ্তি বন্দ্যোপাধ্যায়ের দুই মাসের শিশুকন্যার মৃত্যু হয়। পরে দেহটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় শিশুটির বাবা অপূর্ব বন্দ্যোপাধ্যায়