অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

ইস্তফা নিয়ে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়, তবু কি তৈরি হবে সাংবিধানিক সঙ্কট? স্পষ্ট ব্যাখ্যা আইনের!

পরাজয়ের পরও পদ ছাড়ছেন না মুখ্যমন্ত্রী—তবু সংবিধান বলছে, চিন্তার কারণ নেই!পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেও মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার প্রশ্নে অনড় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলপ্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, “আমরা হারিনি”, পাশাপাশি নির্বাচনী ফল নিয়েও প্রশ্ন তোলেন। এই অবস্থায় রাজনৈতিক মহলে জোর আলোচনা—তিনি ইস্তফা না দিলে কি রাজ্যে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে?আইন বিশেষজ্ঞদের মতে, বাস্তবে এমন কোনও সঙ্কটের সম্ভাবনা নেই। সংবিধানের বিধান অনুযায়ী, নির্দিষ

ইস্তফা নিয়ে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়, তবু কি তৈরি হবে সাংবিধানিক সঙ্কট? স্পষ্ট ব্যাখ্যা আইনের!

অভিজিৎ সাহা : পরাজয়ের পরও পদ ছাড়ছেন না মুখ্যমন্ত্রী—তবু সংবিধান বলছে, চিন্তার কারণ নেই!পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেও মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার প্রশ্নে অনড় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলপ্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, “আমরা হারিনি”, পাশাপাশি নির্বাচনী ফল নিয়েও প্রশ্ন তোলেন। এই অবস্থায় রাজনৈতিক মহলে জোর আলোচনা—তিনি ইস্তফা না দিলে কি রাজ্যে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে?আইন বিশেষজ্ঞদের মতে, বাস্তবে এমন কোনও সঙ্কটের সম্ভাবনা নেই। সংবিধানের বিধান অনুযায়ী, নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হলেই বর্তমান বিধানসভা স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় এবং সমস্ত বিধায়কের পদও তখনই শেষ হয়ে যায়। চলতি ক্ষেত্রে ৭ মে-র পর বিদায়ী বিধানসভার মেয়াদ শেষ হলে, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ কেউই আর বিধায়ক হিসেবে বহাল থাকবেন না। ফলে তাঁর পদত্যাগ করা বা না করা প্রশাসনিকভাবে বাধ্যতামূলক নয়।বিশেষজ্ঞদের ব্যাখ্যায় উঠে এসেছে, নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর ভারতের নির্বাচন কমিশন রাজ্যের চূড়ান্ত ফলাফল রাজ্যপালের কাছে পাঠায়। সেই রিপোর্টেই স্পষ্ট থাকে কোন দল কত আসন পেয়েছে এবং কে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।এই রিপোর্টের ভিত্তিতেই রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য আহ্বান জানান। এবারের নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসনে জয় পাওয়ায় তাদের সরকার গঠন প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।অন্যদিকে, নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রী ‘কেয়ারটেকার’ হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলেও প্রশাসনিক কাজ চালিয়ে যেতে কোনও আইনি বাধা নেই।ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, আগামী ৯ মে, রবীন্দ্রজয়ন্তী-র দিন পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার শপথ নেবে। সাংবিধানিক বিশেষজ্ঞদের মতে, এই প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের বিষয়টি কোনওভাবেই অন্তরায় হয়ে দাঁড়াবে না।সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে থাকলেও সাংবিধানিক কাঠামো স্পষ্ট—সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই সরকার গঠিত হবে, এবং ক্ষমতা হস্তান্তর নির্ধারিত নিয়ম মেনেই সম্পন্ন হবে।

সম্পর্কিত খবর

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল