অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলা, নিম্ন আদালতের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

জাতীয় ডাইভিং চ্যাম্পিয়নশিপে উর্জিতার ব্রোঞ্জ জয়, গর্বিত মেদিনীপুর!

মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত ৪২তম সাব-জুনিয়র ও ৫২তম জুনিয়র জাতীয় ডাইভিং ও ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ সাফল্য পেলেন উর্জিতা দাস। ৭ থেকে ১২ সেপ্টেম্বর আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতায় বালিকা গ্রুপ-২-এর হাই বোর্ড ডাইভিং ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন তিনি।দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজের দক্ষতার পরিচয় দিয়ে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ জিতে নেন উর্জিতা।এই প্রতিযোগিতায় উর্জিতা দাসের পাশাপাশি

জাতীয় ডাইভিং চ্যাম্পিয়নশিপে উর্জিতার ব্রোঞ্জ জয়, গর্বিত মেদিনীপুর!

নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত ৪২তম সাব-জুনিয়র ও ৫২তম জুনিয়র জাতীয় ডাইভিং ও ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ সাফল্য পেলেন উর্জিতা দাস। ৭ থেকে ১২ সেপ্টেম্বর আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতায় বালিকা গ্রুপ-২-এর হাই বোর্ড ডাইভিং ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন তিনি।দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজের দক্ষতার পরিচয় দিয়ে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ জিতে নেন উর্জিতা।এই প্রতিযোগিতায় উর্জিতা দাসের পাশাপাশি অংশগ্রহণ করেন ঐকিক মিত্র, অনুরিমা দাস এবং জয়ীতা ঠাকুর। তাঁদের অংশগ্রহণও প্রতিযোগিতায় দলের প্রতিনিধিত্বকে আরও সমৃদ্ধ করেছে। এই সাফল্যে ক্রীড়ামহলে খুশির আবহ তৈরি হয়েছে। জাতীয় স্তরের মঞ্চে তাঁর এই পদকজয় আগামী দিনে আরও বড় সাফল্যের পথ খুলে দেবে বলেই আশাবাদী ক্রীড়াপ্রেমীরা।

সম্পর্কিত খবর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব পশ্চিম মেদিনীপুর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে