ইরানের বন্দিদশা কাটিয়ে দেশে ফিরছেন ১০ ভারতীয় নাবিক

ইরানের বন্দিদশা কাটিয়ে দেশে ফিরছেন ১০ ভারতীয় নাবিক

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ১০ মাসের অনিশ্চয়তার অবসান। অবশেষে ১০ ভারতীয় নাবিককে মুক্তি দিল Iran। ২০২৫ সালের জুলাই মাসে এমভি হারবার ফিনিক্স নামে একটি তেলবাহী জাহাজকে ইরানের জাস্ক বন্দরে আটক করা হয়েছিল। সেই জাহাজে থাকা ১০ জন ভারতীয় নাবিককেও আটক করে ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।মঙ্গলবার গভীর রাতে ভারতের জাহাজ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে নাবিকদের মুক্তির কথা জানানো হয়। সূত্রের খবর, ভারতীয় নাবিকদের মুক্তি নিশ্চিত করতে India ও ইরানের মধ্যে কূটনৈতিক স্তরে একাধিক দফায় আলোচনা চলে। তার পরেই মুক্তির সিদ্ধান্ত নেয় তেহরান। বর্তমানে ওই নাবিকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।তবে কেন তেলবাহী জাহাজটিকে আটক করা হয়েছিল, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও কারণ জানায়নি ইরান। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের আবহে চলতি বছরের ফেব্রুয়ারিতে হরমুজ় প্রণালী ঘিরে উত্তেজনা চরমে ওঠে। ইরান ওই গুরুত্বপূর্ণ জলপথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং বিদেশি জাহাজ চলাচলের উপর কড়া নজরদারি শুরু করে। তার জেরে বহু তেল ও গ্যাসবাহী জাহাজ আটকে পড়েছিল।বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক তৎপরতার ফলেই শেষ পর্যন্ত ভারতীয় নাবিকদের মুক্তি সম্ভব হয়েছে।