অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্মবার্ষিকীর সূচনা দিবসে শ্রদ্ধার্ঘ্য!
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে মেচেদা বিদ্যাসাগর গ্রন্থাগারের অডিটোরিয়ামে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম (১৮৭৬ সালের ১৫ই সেপ্টেম্বর,৩১ শে ভাদ্র) জন্মবার্ষিকী সূচনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাসাগর অনুরাগী সমিতির সভাপতি গণেণ রায়। উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য অধ্যাপিকা অনুরূপা দাস,চাঠরা কুঞ্জরানী হাইস্কুলের প্রধান শিক্ষক লক্ষীকান্ত প্রামাণিক,দাড়িওয়ালা ভীমচরন হাইস্কুলের প্রধান শিক্ষক পূর্ণেন্দু বিকাশ পাত্র,ডাঃ রমেশ বেরা,
নারায়ণ চন্দ্র নায়ক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে মেচেদা বিদ্যাসাগর গ্রন্থাগারের অডিটোরিয়ামে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম (১৮৭৬ সালের ১৫ই সেপ্টেম্বর,৩১ শে ভাদ্র) জন্মবার্ষিকী সূচনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাসাগর অনুরাগী সমিতির সভাপতি গণেণ রায়।

উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য অধ্যাপিকা অনুরূপা দাস,চাঠরা কুঞ্জরানী হাইস্কুলের প্রধান শিক্ষক লক্ষীকান্ত প্রামাণিক,দাড়িওয়ালা ভীমচরন হাইস্কুলের প্রধান শিক্ষক পূর্ণেন্দু বিকাশ পাত্র,ডাঃ রমেশ বেরা,মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সদস্য দিলীপ মাইতি প্রমূখ। বাংলা নারীদের প্রতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি কি ছিল যা তার গল্প ও উপন্যাসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন —এই বিষয়ের উপরে আলোচনা করেন অধ্যাপিকা অনুরূপা দাস। তিনি শরৎচন্দ্রের কথা উল্লেখ করে বলেন শরৎচন্দ্র লিখেছিলেন "মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ দেখিলে"।
সম্পর্কিত খবর
অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা!
শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক সিন্টু সেনাপতি। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।হাসপাতালে চিকিৎসাধীন সিন্টু সেনাপতির চিকিৎসা সংক্রান্ত বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি বিধায়কের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। মা ভবতারিণীর কাছে তাঁর দ্রুত আরোগ্য প্রা
বিজয়ার আবহে সম্প্রীতির মেলবন্ধন, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার উদ্যোগে মিলনমেলায় মাতলেন পুলিশ ও সাধারণ মানুষ!
রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি থানায় আয়োজিত হচ্ছে বিজয়া সম্মিলনী। সেই উদ্যোগকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পক্ষ থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। উৎসবের আবহে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, পুজো কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ভূপ
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ফুল ও ধানচাষে ব্যাপক ক্ষতি, কালীপুজোয় ফুলের জোগানে ঘাটতির আশঙ্কা!
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ফুল ও ধানচাষিরা। মাঠে জল জমে আমন ধানের গাছ হেলে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রজনীগন্ধা, গাঁদা, দোপাটি, অপরাজিতা ও চন্দ্রমল্লিকার মতো বিভিন্ন ফুলের চাষও। এর জেরে আসন্ন কালীপুজোয় বাজারে ফুলের জোগান কমার আশঙ্কা দেখা দিয়েছে।কৃষক সংগ্রাম পরিষদ এবং মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, ব্যাপক বৃষ্টিপাতের ফলে জমিতে দাঁড়িয়ে থাকা