আজ ১লা জানুয়ারী, শুভ কল্পতরু দিবস!
১৮৮৬ সালের ১ জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংস তাঁর অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। ১৮৩৫ সালে ভারতবর্ষে রূপায়িত হল মেকলে-প্রসূত ও প্রবর্তিত ব্রিটিশ শিক্ষাব্যবস্থা। এটি খ্রিস্টীয়করণের পথে ঔপনিবেশিক ভারতে মানস-দখলের পরিকল্পনা। ঠিক পরের বছরই সেই ছন্দপতন! ১৮৩৬ সালে যে হিন্দু মনীষীর জন্ম, ১৮৮৬ সালের ১লা জানুয়ারি বিকেল তিনটেয় তিনিই তাদের প্রথম দিনটি ঐশী সৌন্দর্যে দখল করে নিলেন। তারপর ১৮৮৬ সালের ২৪ শে ডিসেম্বর আঁটপুরে এবং ১৮৯২ সালের ২৫ শে ডিসেম্বর কন্যাকুমা
১৮৮৬ সালের ১ জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংস তাঁর অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। ১৮৩৫ সালে ভারতবর্ষে রূপায়িত হল মেকলে-প্রসূত ও প্রবর্তিত ব্রিটিশ শিক্ষাব্যবস্থা। এটি খ্রিস্টীয়করণের পথে ঔপনিবেশিক ভারতে মানস-দখলের পরিকল্পনা। ঠিক পরের বছরই সেই ছন্দপতন! ১৮৩৬ সালে যে হিন্দু মনীষীর জন্ম, ১৮৮৬ সালের ১লা জানুয়ারি বিকেল তিনটেয় তিনিই তাদের প্রথম দিনটি ঐশী সৌন্দর্যে দখল করে নিলেন। তারপর ১৮৮৬ সালের ২৪ শে ডিসেম্বর আঁটপুরে এবং ১৮৯২ সালের ২৫ শে ডিসেম্বর কন্যাকুমারীতে আসবেন স্বামী বিবেকানন্দ, বড়দিনটিকেও একইভাবে অতিক্রম করে যেতে। খ্রিস্টীয় ক্যালেণ্ডারে সনাতনী সংস্কৃতির স্রোত বইতে থাকবে।
১ লা জানুয়ারি হল কাশীপুর উদ্যানবাটিতে এক অবতারপুরুষের কল্পবৃক্ষ হয়ে ওঠার দিন। তাপিত সংসারে নিমজ্জিত মানুষের ইচ্ছেপূরণের দিন। জীবোদ্ধার করে স্বর্গীয় মহিমা বিতরণের দিন। দক্ষিণেশ্বর নাটমন্দিরের জনবহুল সভায় ভৈরবী ব্রাহ্মণী একদিন তাঁকে অবতার রূপে প্রচার করেছিলেন। সেই তিনিই ভক্তবাঞ্ছাকল্পতরু রূপে কলকাতার উদ্যানের মালঞ্চে তামসভেদী আলোকের বেশে অবতীর্ণ হলেন। কেমন সে রূপ? 'শ্রীরামকৃষ্ণ পুঁথি'-তে কবি অক্ষয় কুমার সেন লিখছেন --
"শ্রীঅঙ্গের মধ্যে খোলা বদনমণ্ডল।
কান্তিরূপে লাবণ্যেতে করে ঝলমল।।
দারুণ বিয়াধি-ভোগে শীর্ণ কলেবর।
কিন্তু বয়ানেতে কান্তি বহে নিরন্তর।।
মনে হয় অঙ্গবাস সব দিয়া খুলি।
নয়ন ভরিয়া দেখি রূপের পুতুলি।।"
শ্রীরামকৃষ্ণ তখন অসুস্থ। সকল নিষেধাজ্ঞা অমান্য করে পোষাকে সর্বাঙ্গ আবৃত হয়ে বাড়ির দোতালা থেকে ভ্রাতুষ্পুত্র রামলালকে সঙ্গে নিয়ে নামলেন। ছুটির দিন। তাই উদ্যানে অনেক বহিরাগত ভক্ত এসেছেন। ঠাকুরের জন্য রাত্রি জাগরণে ক্লান্ত হয়ে একতালার ঘরে নরেন ও কয়েকজন সেবক তখনও নিদ্রিত। ঠাকুরের ঘরদোর গোছাচ্ছেন সেবক লাটু আর শরৎচন্দ্র। উদ্যানে রয়েছেন গৃহীভক্ত গিরিশ আর রামচন্দ্র। ঠাকুর একাকী বেড়াচ্ছেন সুড়কির রাস্তা ধরে, পুষ্করিণী হয়ে ফটক পর্যন্ত। হঠাৎ গিরিশকে প্রশ্ন করছেন, "তুমি যে আমার সম্বন্ধে এত ব'লে বেড়াও, তুমি কি দেখেছ বা বুঝেছ?" তৎক্ষণাৎ বুঝে গেছেন গিরিশ, ঠাকুর আজ কী বলতে চাইছেন! শ্রীরামকৃষ্ণের পদতল আশ্রয় করে তিনি প্রত্যুত্তর করলেন, "ব্যাস বাল্মিকী যাঁর ইয়ত্তা করতে পারেননি, আমি তাঁর সম্বন্ধে বেশি কি আর বলতে পারি!" সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠলো ঠাকুরের, ভাবের গভীর সমাধিতে মগ্নচেতন হলেন।


সম্পর্কিত খবর
সাত সমুদ্র পেরিয়েও ভারতীয় সংস্কৃতিতে অটুট টান!
বিদেশের মাটিতে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি টান একটুও কমেনি বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার। লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় স্বামী নিক জোনাসের সঙ্গে সাড়ম্বরে করওয়া চৌথ উদযাপন করলেন অভিনেত্রী। তবে এবারের উদযাপনে বিশেষভাবে নজর কেড়েছেন নিক জোনাস। ভারতীয় রীতিনীতি মেনে স্ত্রীর সঙ্গে ব্রত ও পুজোর আয়োজনে তাঁর উৎসাহ যেন চোখে পড়ার মতো।সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন মুলুকে সংসার পাতলেও নিজের শিকড়কে ভোলেননি প্রিয়াঙ্কা। ভারতীয় উৎসব, আচার-অনুষ্ঠান এবং পার
ঐতিহ্য, আবেগ আর মহানায়কের স্মৃতি—উত্তম কুমারের বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোয় আজও অমলিন আভিজাত্য!
ইট, কাঠ, সিমেন্ট আর বালির তৈরি একটি বাড়ি। কিন্তু সেই বাড়ির প্রতিটি কোণে জড়িয়ে রয়েছে বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তির স্মৃতি, আবেগ ও ইতিহাস। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের বাড়ি শুধু একটি বাসস্থান নয়, তাঁর অনুরাগীদের কাছে যেন এক তীর্থস্থান। এখানেই এক সাধারণ যুবকের অসাধারণ হয়ে ওঠার ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে পরিবারের কোজাগরী লক্ষ্মীপুজো। ১৪৩৩ বঙ্গাব্দেও সেই ঐতিহ্য মেনেই ধুমধাম করে অনুষ্ঠিত হল দেবী লক্ষ্মীর আরাধনা।এই পুজোকে ঘিরে পরিবারের সদস্যদের ব্য
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, ‘আর্টিকেল ৩৭০’-এর জুনি হাকসারের চরিত্রে বাজিমাত!
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মান ছিনিয়ে নিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে ‘জুনি হাকসার’-এর চরিত্রে তাঁর অভিনয়ের জন্য দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র সম্মানে ভূষিত হলেন অভিনেত্রী।মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর গুজরাটের একতা নগরী (কেভাডিয়া)-তে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন ইয়ামি গৌতম। দিল্লির বাইরে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই মঞ্চে দাঁড়িয়ে কেরিয়ারের প্রথম জাতীয় পুর